মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ব্রাহ্মণবাড়িয়ায় মেডিসিন ক্লাবের উদ্যোগে ত্রাণ এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ

অংকন বনিকপ্রকাশ: ২৫ মে ২০২০, ৯:১২ · ২ মিনিটে পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় মেডিসিন ক্লাবের উদ্যোগে ত্রাণ এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ২৫ মে, ২০২০

দূর্যোগকালীন সময়ে সব সময়ই মেডিসিন ক্লাব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। মানুষের সেবায় সবসময় নিজেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে “আর্তের সেবায় আমরা একটি পরিবার” নীতিতে বিশ্বাসী এই সংগঠনটি।

মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

করোনা মহামারীর এই সংকটপূর্ণ সময়ে সবাই যখন ঘরবন্দী, তখন এই দুর্দিনে “মেডিসিন ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ইউনিট” এর সকল মেডিসিনিয়ানের অক্লান্ত পরিশ্রম এবং সাহায্য-সহযোগিতায় গত ২০ মে, ৮০টি অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

উপহার সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে যা যা ছিলো-

৫ কেজি চাল, ০.৫ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১ প্যাকেট সেমাই এবং ০.৫ কেজি আলু।

এছাড়া গত শনিবার (২৩ মে) মেডিসিন ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে কোভিড যোদ্ধাদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়, যে হাসপাতালটি চট্টগ্রাম বিভাগে উল্লিখিত বেসরকারি ১০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। উক্ত মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান ডা. মো: আবু সাঈদ এর কাছে পিপিইগুলো হস্তান্তর করা হয়

সরবরাহকৃত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর পরিমাণ:

  • ৫০ পিস KN-95 মাস্ক,
  • ৩ বক্স সার্জিকাল মাস্ক এবং
  • ২ বক্স হাই কোয়ালিটি হ্যান্ড গ্লাভস

মেডিসিন ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ইউনিটের সম্মানিত উপদেষ্টা অনন্যা দাস, KN-95 মাস্কগুলো প্রদান করেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।