মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বিশ্বে একদিনে করোনায় ১০ হাজারের বেশি মৃত্যুর রেকর্ড

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ৪:১০ · ২ মিনিটে পড়ুন
বিশ্বে একদিনে করোনায় ১০ হাজারের বেশি মৃত্যুর রেকর্ড
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১২ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে এখনো বিপর্যস্ত পৃথিবী। সারা বিশ্বে গতকাল কোভিড-১৯ আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১০ হাজার ১৮৫ মানুষ মৃত্যুবরণ করেছে। একদিনে শনাক্ত হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ করোনা রোগী এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার জন। করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট worldometers.info এর তথ্যানুযায়ী বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ২৪ লাখ ২২ হাজার ৮৭১ জনে এবং এদের মধ্যে মৃত্যুবরণ করেছে ১২ লাখ ৮৮ হাজার ৯০০ জন।

বুধবার দিনের সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। ১৪শ’র মতো মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি ২ লাখ ৪৭ হাজার ৩৯৮ জন। ১ লাখ ৪২ হাজার ৯০৬ মার্কিনীর দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে; ফলে মোট আক্রান্ত ১ কোটি ৭ লাখের বেশি মানুষ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৬২৩ মৃত্যুর রেকর্ড করেছে। মোট মৃত্যু ৪২ হাজার ৯৫৩; আক্রান্ত সোয়া ১০ লাখের বেশি।

এইদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৭ জনে। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৩৩ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন করোনা রোগী।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।