মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
নিউজ

বিয়ের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট এবং চাকরির পূর্বে ডোপ টেস্ট বিষয়ে রুল জারি।

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ নভেম্বর ২০১৮, ৭:৫৮ · ২ মিনিটে পড়ুন
বিয়ের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট এবং চাকরির পূর্বে ডোপ টেস্ট বিষয়ে রুল জারি।
লেখার আকার

যে কোনো চাকরিতে যোগ দেওয়ার আগে ডোপ টেস্ট এবং বিয়ের আগে বর-কনের রক্তে থ্যালাসেমিয়া ও মাদকের অস্তিত্ব আছে কিনা তা পরীক্ষা করে মেডিকেল সার্টিফিকেট দাখিল কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, নারকোটিসকস কন্ট্রোলের মহপরিচালক ও পুলিশ মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশে সকল চাকরিতে যোগদানের আগে ডোপ টেস্ট এবং কাবিন রেজিস্ট্রির পূর্বে বর-কনের থ্যালাসেমিয়া এবং মাদকের অস্তিত্ব সম্পর্কে মেডিকেল সার্টিফিকেট দাখিলের নির্দেশনা চেয়ে ৫ জুলাই হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিমকোর্টর অ্যাডভোকেট সৈয়দা শাহীন আরা লাইলী।
আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের জানান, ‘দেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় ৭০ লাখ। এর মধ্যে ৬৫ ভাগ তরুণ। বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ এই মাদকাসক্ত। বিভিন্ন সিটি কর্পোরেশনের সালিশী পরিষদের তথ্য অনুযায়ী নারীদের অভিযোগের কারণ হচ্ছে বিবাহের অক্ষমতা (পুরুষত্বহীনতা)। হেরোইন, ইয়াবা অ্যালকোহলসহ বিভিন্ন মাদক সেবনে বিবাহের সক্ষমতা (পুরুষত্ব) পুরোপুরি নষ্ট হয়ে যায়।’
তিনি বলেন, ‘বিদ্যমান নিকাহনামার ৩ ও ৪ নং দফায় বর ও কনের জন্ম সনদের পাশাপাশি ১৭ নং দফায় ডাক্তারি সার্টিফিকেট (ডোপ টেস্ট সার্টিফিকেট) বাধ্যতামূলক হলে বর-কনের ভবিষ্যৎ সংসার এবং অনাগত সন্তানের জীবন রক্ষা পাবে।’
সংবিধানের ২১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিক জীবন রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা রাষ্ট্রকে গ্রহণ করার কথা উল্লেখিত আছে । আদালত সেই আইনের প্রেক্ষিতে উল্লেখিত আদেশ দিয়েছে ।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার
নূর ই আফসানা
মুগদা মেডিকেল কলেজ
সেশন -২০১৫-১৬

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।