রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসকসহ ৬ জন স্বাস্থ্য সেবাদানকারী করোনা আক্রান্ত

প্ল্যাটফর্ম নিউজঃ ২৯ এপ্রিল ২০২০, বুধবার

৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। সদ্য তৈরী এই নতুন এই হাসপাতালটি আনুষ্ঠানিক ভাবে এখনো চালু হয় নি। জনবল থেকে শুরু করে সবকিছুরই যথেষ্ঠ অভাব বিদ্যমান। এখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মার্চ থেকে চালু রয়েছে। শুরু থেকে পুরো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এখানেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন চালু ছিল।

প্রতিনিয়ত ভারতের আগরতলা দিয়ে আটকে পড়া বাংলাদেশি মানুষ আসছে। এখানকার ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা হাড়ভাঙা পরিশ্রম করছে বিগত ৩৫টা দিন। ২৮ এপ্রিল পর্যন্ত সর্বমোট ১১৩ জনের কোভিড টেস্টের জন্য নমুনা নেওয়া হয়েছে, যার মধ্যে ৭৩ জনের টেস্টের ফলাফল পাওয়া গিয়েছে। বাকিগুলোর ফলাফল এখনো হাতে পাওয়া যায় নি। এই ৭৩ জনের মধ্যে ১১ জনের করোনা পজিটিভ এসেছে।

১১ জনের মধ্যে ডাক্তার ৩ জন, ২ জন স্বাস্থ্য কর্মী ও ১ জন অ্যাম্বুলেন্স ড্রাইভার রয়েছেন। অর্থাৎ উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জন স্টাফ আক্রান্ত হয়েছেন।

হাসপাতালটির এক স্বাস্থ্যকর্মী মশিউর রহমান জানান, “হাসপাতালটিতে ডাক্তার ৯ জন, মেডিকেল টেকনোলজিস্ট ২ জন, ১ জন ইপিআই ও ১ জন ল্যাবরেটরি সহযোগী রয়েছেন। কোনো নার্স বর্তমানে কর্মরত নেই। ইতিমধ্যেই ৬ জন কোভিড পজিটিভ। পর্যাপ্ত জনবল ও সুরক্ষার অভাবের কারনে হাসপাতালটি বন্ধ হবার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা যারা এখনও কর্মরত আছি, তারা শারিরীক ভাবে সুস্থ না। রাত-দিন কাজের ফলে আমরা আক্রান্ত হবার সর্বোচ্চ ঝুঁকিতে আছি। এইসব তোয়াক্কা না করেই আমরা ফিল্ড পর্যায়ে কাজ করে যাচ্ছি। শুধু এদেশের মানুষকে বাঁচাবো বলে!
আমরা এটাই বলতে চাই, আমরা কাজ করে যেতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের সামর্থ্য আছে। মানুষকে আপন ভেবে নিয়ে কাজ করে চলছি প্রতিনিয়ত। মরে গেলেও আফসোস থাকবে না। বরং মানুষকে ভালোবেসেই তো মরতে পারবো। যদি মরেও যাই একটাই আফসোস থেকে যাবে, সেটা হল- আমরা জয় করতে পারি নাই, আপনারা জয় করবেন করোনার মত এই মহামারীকে।”

বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মত দেশের শত শত চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এভাবেই লড়াই করে যাচ্ছেন করোনা নামক শত্রুর বিরুদ্ধে। এ যুদ্ধে তাদের অনুপ্রেরণা আমরাই দিতে পারি! আর সরকারের উচিত পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা।

স্টাফ রিপোর্টার/শরিফ শাহরিয়ার

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।