মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

বাতিল হতে যাচ্ছে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সমূহে উচ্চ শিক্ষায় পূর্বে চর্চিত ‘কোর্স আউট’ প্রথা।

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ অক্টোবর ২০২৪, ৯:২৬ · ২ মিনিটে পড়ুন
বাতিল হতে যাচ্ছে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সমূহে উচ্চ শিক্ষায় পূর্বে চর্চিত ‘কোর্স আউট’ প্রথা।
লেখার আকার

শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমডি, এমএস অথবা এমফিল কোর্স থেকে কোর্স আউট প্রথা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর, ২০২৪) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম।

অর্থাৎ, এতদিন রেসিডেন্সি কোর্সে ৮ বার পরীক্ষা দেয়ার পর উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী সেই প্রার্থীকে কোর্স আউট করে দেয়া হতো তা থাকছে না আর।

কোর্স আউট প্রথা তুলে নেওয়াতে উচ্চ শিক্ষায় আগ্রহী চিকিৎসক কোর্সে ফেল করলেও বারবার কোর্সে প্রবেশে পরীক্ষা দিতে পারবেন। এমনকি বিগত সরকারের আমলে ভিন্ন মতের চিকিৎসকদের পরীক্ষায় ইচ্ছা করে ফেল করানো হতো, রয়েছে নানাভাবে কোর্স আউট করে দেয়ারও অভিযোগও। এডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে গেলেও কোন কোন প্রার্থীকে হতে হতো ভোগান্তির শিকার। পরীক্ষার হলেই ঢুকতে না দিয়ে পরবর্তীতে কোর্স আউট করে দেয়ার ঘটনা ঘটেছে।

এরই পরিপ্রেক্ষিতে ওই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোর্স আউট হয়ে যাওয়া চিকিৎসকরা বৃহস্পতিবার (৩ অক্টোবর, ২০২৪) অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল সভা চলাকালে জড়ো হয়ে বিগত বছরের চাকরির সময়কালকে ট্রেনিং পিরিয়ড ধরে এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের ডিগ্রিকে আমলে নিয়ে এমডি, এমএস ও এমফিল কোর্সে সরাসরি ফেজ-বিতে প্রবেশের সুযোগ দাবি করেন। ১৮ বছরের চাকরিকালকে ট্রেনিং পিরিয়ড হিসেবে বিবেচনায় নিয়ে সরাসরি ফেইজ-এ ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ ও ডিপ্লোমাধারীদের প্রোমার্জনা করে সরাসরি ফেইজ-বিতে অধ্যয়নের সুযোগ দেয়ার দাবি তোলেন তারা।

একাডেমিক কাউন্সিলে বঞ্চিত চিকিৎসকদের দাবিকে ইতিবাচক হিসেবে দেখা হয় এবং পরবর্তী সিন্ডিকেট মিটিংয়ে তাদের দাবি উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম জানিয়েছেন। এছাড়াও এমডি, এমএস ও এমফিল কোর্সে পূর্বে চর্চিত ‘কোর্স আউট’ প্রথা তুলে দেয়ার সিদ্ধান্তও গৃহীত হয় বলে জানান তিনি।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: সুমাইয়া আলদিন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।