মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্ল্যাটফর্মের সহযোগিতায় পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস’২০১৮।

ওয়েব টিমপ্রকাশ: ৩ অক্টোবর ২০১৮, ২:৫৯ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্ল্যাটফর্মের সহযোগিতায় পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস’২০১৮।
লেখার আকার

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখা, সিডিসি’র উদ্যোগে এবং চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন ‘প্লাটফর্ম” এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস’২০১৮।

“জলাতঙ্কঃ অপরকে জানান, জীবন বাঁচান ” প্রতিপাদ্য নিয়ে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে উদযাপন করা হয় দিনটি।

কর্মসূচির প্রথম অংশে বাংলাদেশ মেডিকেল কলেজ অডিটোরিয়াম এ সকাল ১০.৪৫-১২.৩০ পর্যন্ত একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের শুরুতেই উদ্বোধনী বক্তব্য প্রধান করেন বাংলাদেশ মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা.শামসুল আলম। র‍্যাবিস সম্পর্কে আলোচনার পাশাপাশি তিনি এরকম সেমিনার আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং উক্ত সেমিনার আয়োজনে প্লাটফর্ম সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।এরপরেই প্লাটফর্ম সম্পর্কে তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ৫ম বর্ষ শিক্ষার্থী এবং প্লাটফর্ম কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য নেয়ামত উল্লা তারেক বিন মিজান।

সেমিনারের মূল অংশে জলাতঙ্ক সম্পর্কে তথ্যবহুল চমৎকার উপস্থাপনা প্রদান করেব কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট এর প্রফেসর ডা.রায়হানা বেগম ম্যাম ও মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এর সহযোগী অধ্যাপক ডা.সোহেলী শারমিন ম্যাম। সেমিনারের শেষ অংশে ডিজি হেলথ এর প্রতিনিধি সহকারী অধ্যাপক ডা.শাহেদ হায়দার চৌধুরী র‍্যাবিস সম্পর্কে আলোচনা করেন এবং স্বাস্থ্য অধিদপ্তরকে সহযোগিতা করার জন্য প্লাটফর্ম কে বিশেষ ধন্যবাদ দেন।

উক্ত সেমিনারে কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি ডিপার্টমেন্ট সহ অন্য ডিপার্টমেন্ট এর শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সেমিনারে ১ম বর্ষ থেকে ৫’ম বর্ষের ২৫০ জন এর বেশি শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসক বৃন্দ উপস্তিত ছিলেন।

সেমিনার শেষে সিগনেচার ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রফেসর ডা.রায়হানা বেগম। এর পরবর্তীতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি বাংলাদেশ মেডিকেল কলেজে পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যান্টিনে এসে শেষ হয়।

র‍্যালীর মাধ্যমে আশেপাশের জনগনকে সচেতন করা হয় এবং জলাতঙ্ক সম্পর্কিত লিফলেট বিতরন করা হয়।

কর্মসূচীর দ্বিতীয় অংশে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগে জনসচেতনতা মূলক কার্যক্রম এর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

বাংলাদেশ মেডিকেল কলেজে দিবসটি উদযাপনে দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা দিয়ে বিশেষ সহযোগিতা করেন প্রফেসর ডা.রায়হানা বেগম।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।