বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বন্যার্তদের জন্য জরুরি ঔষুধসহ ত্রাণ নিয়ে সিলেটের পথে প্ল্যাটফর্মের চিকিৎসক টিম

প্ল্যাটফর্ম নিউজ, ২২ জুন, ২০২২, বুধবার

গত ২১ জুন, ২০২২, মঙ্গলবার রাত ১১.৩০ মিনিটে সিলেটের বন্যার্তদের জরুরি ঔষুধসহ ত্রাণ দেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ‘প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’র ৮ জনের চিকিৎসকের দল।

মহৎ এই কর্মসূচির অদম্য দলের সদস্যরা হলেন – ডা. মো. মামুনুর রশীদ জামি (কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি), ডা. শরিফ শাহরিয়ার (প্ল্যাটফর্ম কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক), ডা. মো. তানভীর তুষার, ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. মো. জসিমুদ্দীন, ডা. মো. সাবিদ আলি, ডা. হাসান শাহরিয়ার হৃদয়, ডা. শেখ রায়হান

ছবিঃ প্ল্যাটফর্মের ৮ জন চিকিৎসকের অদম্য দল।

ত্রাণ কার্যক্রমের প্ল্যাটফর্মের ৮ জনের এই অগ্রগামী দলের নেতৃত্বে আছেন প্ল্যাটফর্মের কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ডা. মো. মামুনুর রশীদ জামি। তিনি জানান, জরুরি ঔষুধসহ ত্রাণ নিয়ে ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড থেকে গতকাল রাতে যাত্রা শুরু করে সকালে তাঁরা সিলেট পৌঁছান। সিলেট থেকে ৩ জন প্ল্যাটফর্মিয়ান চিকিৎসক যুক্ত হন। তিনি জানান সিলেটের জামালগঞ্জের দিকে এখনও তেমন ত্রাণ পৌছায়নি। তাই সেখান থেকে বোটে করে তাঁরা সিলেটের জামালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। বানভাসি মানুষ খাবার সংকট, দরকারী ঔষধ ও স্বাস্থ্যসেবার সমস্যায় পড়েছেন।

তিনি আরও বলেন, ‘বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চলে দুর্ভোগে থাকা ভাসমান মানুষদের পাশে প্ল্যাটফর্ম এর দলটি দাঁড়াবে এবং রেসকিউ বোটেই আমাদের চিকিৎসাসেবা, উদ্ধার, ত্রাণ কার্যক্রম চলবে। সেখানে আমরা তাদের খাবারের পাশাপাশি চিকিৎসা সেবা এবং জরুরি ঔষধ বিতরণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।’

 

এছাড়া প্ল্যাটফর্ম কেন্দ্রীয় পরিষদের সহকারী দপ্তর সম্পাদক ডা. শরীফ শাহরিয়ার আমাদের জানিয়েছেন, ‘যতটা সম্ভব ত্রাণ আমরা নিয়েছি। কিন্তু বিপুলসংখ্যক মানুষের জন্য তা পর্যাপ্ত নয়। প্রয়োজনীয় ওষুধ আমরা নিয়েছি। এতে বাচ্চাদের জন্যও ওষুধ রয়েছে। চিকিৎসক হিসেবে যথেষ্ট চেষ্টা থাকবে বন্যার্তদের পাশে জরুরি ঔষুধসহ ত্রাণ দিয়ে পাশে থাকার।’

ত্রাণ সামগ্রী হিসেবে রয়েছে, চাউল, ডাল, আলু, গুড় ওমুড়ি, পেয়াজ, পানি পিউরিফায়ার, ম্যাচ ও মোমবাতী, স্যালাইন এবং পাশাপাশি জরুরি স্বাস্থ্য সেবা এবং ঔষধ সমুহ সরবরাহ করা হবে পানিবন্দী বন্যাদূর্গত মানুষদের।

 

তাছাড়া পরিস্থিতি বিবেচনায় প্ল্যাটফর্মের সেকেন্ড টিম পাঠানো হবে বলে জানিয়েছেন ‘প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’র সভাপতি ডা. নাজমুল আবেদীন নাসিব। তিনি বলেন, ‘মানুষ মানুষের জন্য। তাই বানভাসি মানুষের জন্য ত্রাণ সরবরাহ ও স্বাস্থ্যসেবা কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন প্রয়োজন হয়। অগ্রগামী দলের সাথে পরবর্তী দলগুলো যোগ দিবে এবং সমন্বয় করবে। তিনি দেশের আপামর জনসাধারণকে দুর্যোগে ত্রাণ সরবরাহ করতে আহ্বান জানান এবং যারা ইতিমধ্যে ত্রাণসামগ্রী দিয়ে অংশ নিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’

সিলেটে স্বরণকালের সবচেয়ে বড় বন্যায় প্লাবিত অসহায় মানুষদের জন্য সাহায্য পাঠানো নিয়মঃ

বিকাশঃ 01521485292 (ইরফান)
নগদঃ 01919780865 (ঋষা)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।