মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বন্ধ হলো চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের অনকোলোজি বিভাগ

Platformপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ১০:৪৯ · ১ মিনিটে পড়ুন
বন্ধ হলো চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের অনকোলোজি বিভাগ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ এপ্রিল, ২০২০, মঙ্গলবার
আজ থেকে বন্ধ হলো চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের অনকোলোজি বিভাগের কার্যক্রম। গতকাল রাতে প্রকাশিত কোভিড-১৯ আক্রান্তদের তালিকার ভিত্তিতে অনকোলোজি বিভাগে চিকিৎসারত একজন রোগী কোভিড ১৯ পজিটিভ হওয়ায় বিভাগটির সব কার্যক্রম বন্ধ রাখা হয়।

গত ১৫ এপ্রিল ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ৬৫ বছর বয়সী এক রোগী অনকোলোজি বিভাগে কেমোথেরাপির জন্য ভর্তি হন। তার কোন জ্বর, কাশি জাতীয় উপসর্গ ছিল না এবং আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে আসার কথাও জানা যায় নি।

পরবর্তীতে ১৯ এপ্রিল রোগীর অবস্থার অবনতি হতে থাকে, কাশি এবং শ্বাসকষ্ট দেখা দেয়। ২১ এপ্রিল কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় এবং রোগীকে আইসোলেশনে রাখারও ব্যবস্থা করা হয়।
যার রিপোর্ট প্রকাশিত হয় ২৭ এপ্রিল রাতে, ছয় দিন পর!

বর্তমানে হেমাটো-অনকোলোজি বিভাগের দুজন বিভাগীয় প্রধান, কর্মরত ৫ জন চিকিৎসক ও ৭ জন নার্সসহ অন্যান্য কর্মচারীরা হোম কোয়ারেন্টাইনে আছেন।

নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।