মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
COVID-19

‘প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক’- এর আয়োজনে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক বিতরণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ জুলাই ২০২০, ১:৫৮ · ২ মিনিটে পড়ুন
‘প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক’- এর আয়োজনে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক বিতরণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুলাই ২০২০, বৃহস্পতিবার

করোনা ভাইরাসের ব্যাপকতায় এক সংকটময় অবস্থায় থমকে আছে দেশের সার্বিক অবস্থা। এই মহামারির শুরু থেকে আজ অব্দি সম্মুখ যোদ্ধা হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যকর্মীরা। আর এই ফ্রন্টলাইনারদের পাশে থেকে তাদের সুরক্ষিত রাখার লক্ষ্যে চলমান আছে ‘প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক’ এর বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরণ সেবা।

এরই ধারাবাহিকতায় গতকাল (২২ জুলাই) শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁপাইনবাবগঞ্জ- এ কর্মরত চিকিৎসকদের মাঝে কেএন-৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। অত্র উপজেলায় হঠাৎই করোনার ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকদের বিরামহীন ঝুঁকিপূর্ণ সেবাদানের কথা ভেবেই এ উদ্যোগ নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এসব সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন সেখানে কর্মরত মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান। এমন মহতী কার্যক্রমের জন্য তিনি প্ল্যাটফর্মের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, করোনার শুরু থেকে এ যাবৎ ৩৫০ টি স্বাস্থ্য কমপ্লেক্স এবং ৩২ টি মেডিকেল কলেজ হাসপাতালে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক। যেখানে প্রায় সাড়ে ৭ হাজারেরও বেশি চিকিৎসক উপকৃত হয়েছেন।

এছাড়া বর্তমানে চিকিৎসকদের বাড়ি বাড়ি স্যাম্পল কালেকশন, কনভালেসেন্ট প্লাজমা প্রোজেক্ট, চিকিৎসকদের আর্থিক সাহায্য, আইসোলেশন ও কেয়ারেন্টাইনে থাকা ডাক্তারদের মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত সহ নানাবিধ চিকিৎসক বান্ধব কার্যক্রম চালিয়ে যাচ্ছে ‘প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সেসাইটি’।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।