মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
N95 Respirator

প্ল্যাটফর্মের পক্ষ থেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী বিতরণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ জুলাই ২০২০, ১১:০৩ · ১ মিনিটে পড়ুন
প্ল্যাটফর্মের পক্ষ থেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী বিতরণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুলাই, ২০২০, বৃহস্পতিবার

প্ল্যাটফর্মের সহযোগিতায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে গতকাল ২০ জুলাই ৫০ পিস কেএন-৯৫ মাস্ক প্রদান করা হয়।

প্ল্যাটফর্মের পক্ষ থেকে মাস্ক হস্তান্তর করা হয় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন, হাসপাতালের আর এম ও ডা. মিজানুর রহমান এবং কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুন্নাহারের কাছে। এসময় তত্ত্বাবধায়ক প্ল্যাটফর্মের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দেশের এই সংকটাপন্ন সময়ে নানাবিধ কার্যক্রমের সাথে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা-সামগ্রী বিতরণের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম অফ মেডিকেল ও ডেন্টাল সোসাইটি”। বিভিন্ন হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী বিতরণ, চিকিৎসকদের জন্য আলাদাভাবে বাড়ি থেকে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহসহ আরো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্ম।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

এন95 মাস্ক কেলেঙ্কারি, দোষী কি শুধু অপরাজিতা ইন্টারন্যাশনাল? তদন্তে বিএসএমএমইউ

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ জুলাই ২০২০, বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এ করোনা রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয় গত ৪ জুলাই থেকে। তার আগে গত ২৪ জুন থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের কোভিড ইউনিটের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বলা হয়, কর্মরত চিকিৎসকদের…

২৯ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

চিকিৎসকদের জন্য এফডিএসআর এর উপহার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুলাই ২০২০, বুধবার পেশাজীবি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত 'ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজ' (FDSR) এর পক্ষ থেকে কোভিড-১৯ যোদ্ধাদের জন্য ভালবাসার স্মারক হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মলিকুলার ল্যাবে ১০০টি NIOSH সার্টিফাইড N-95 মাস্ক প্রদান করা…

১৫ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

রংপুরে এন-৯৫ মাস্ক পৌঁছে দিল প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক

প্ল্যাটফর্ম নিউজ, ৩০শে মে, ২০২০, শনিবার কোভিড-১৯ এর মহামারী পরিস্থিতিতে চিকিৎসকদের সুরক্ষার জন্য প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক এর উদ্যোগে আজ ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল, রংপুর এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর শ্রদ্ধেয় চিকিৎসক বৃন্দকে মোট ১৬০টি এন-৯৫ মাস্ক প্রদান করা হয়। এতে…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।