মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

প্রস্তুতি ছাড়াই করোনা হাসপাতাল ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ৯:০৯ · ২ মিনিটে পড়ুন
প্রস্তুতি ছাড়াই করোনা হাসপাতাল ঘোষণা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ:

১৪ এপ্রিল, ২০২০

নরসিংদী সদর হাসপাতালকে কোন রকম প্রস্তুতি ছাড়াই করোনা হাসপাতাল ঘোষণা করা হয়েছে।
বর্তমানে সিভিল সার্জন অফিস এর একজন ডাক্তার সহ ১৬ জন কোভিড ১৯ পজিটিভ রোগী ভর্তি আছেন হাসপাতালটিতে।

১০০ বেডের এই হাসপাতালটির ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, হাসপাতালে পিপিই সরবরাহ অপ্রতুল। নিজ উদ্যোগে যা কিছু কিনে ব্যবহার করছেন তা মানসম্মত নয়।
এছাড়া গত কদিন আগেই হাসপাতালটির একজন কর্মচারী কোভিড ১৯ পজিটিভ আসায় সংস্পর্শে আসা সকলের কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও সরকারী নির্দেশ অনুযায়ী রোগীদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে।

হাসপাতালটির কোন কর্মকর্তা কর্মচারী কোভিড ১৯ আক্রান্ত রোগীর চিকিৎসা সংক্রান্ত উপযুক্ত প্রশিক্ষণ পায়নি। প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ যেমন অক্সিজেন সরবরাহ অপ্রতুল। এ অবস্থায় রোগীর সংখ্যা বেড়ে গেলে কীভাবে অক্সিজেন দেয়া হবে তা নিয়ে ডাক্তার, নার্সরা উৎকন্ঠায় আছেন। এছাড়াও হাসপাতালটিতে নেই কোন ভেন্টিলেটর অথবা অক্সিজেন স্যাচুরেশন দেখার ব্যবস্থা। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসা প্রায় অসম্ভব এখানে।

অন্যান্য করোনা হাসপাতালগুলোয় সাত দিন কর্মদিবসের পর চৌদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হলেও নরসিংদী সদর হাসপাতালের ডাক্তারদের কোন নির্দিষ্ট কর্মদিবসের রোষ্টার নেই। এছাড়াও জানা যায়, কর্মরত স্বাস্থ্যকর্মীদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা নিয়েও নিশ্চিত করা হয় নি।
এক্ষেত্রে কেউ কোভিড ১৯ আক্রান্ত হলে পরিবারের সদস্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

যেহেতু করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়ে গেছে, খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।