রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রশ্নে প্রশ্নে সহজ করে কোভিড-১৯ | পর্ব- ৫

শনিবার, ২০ জুন, ২০২০

ডা. মারুফ রায়হান খান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
বসুন্ধরা কোভিড হসপিটাল।

ডা. রাইয়িক রিদওয়ান
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল

 

সামনে ধেয়ে আসা বিপদ থেকে সাবধান করছি।

১) একটা ওষুধ গ্রহণ করার আগে কী কী মাথায় রাখা উচিত?

উত্তর: প্রথমত, যে অসুবিধার জন্য ওষুধটি গ্রহণ করা হচ্ছে তার বিরুদ্ধে এটি কাজ করে কি না। দ্বিতীয়ত, ওষুধটি আমাদের শরীরের জন্য যথেষ্ট নিরাপদ কি না। এ দুটোর উত্তর ‘না’ হলে সে ওষুধ খাওয়া ঠিক হবে না।

২) তার মানে কী যে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া আছে সে ওষুধ গ্রহণ যাবে না?

উত্তর: বিষয়টি আসলে তেমন না। প্রায় সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তবে যেসব ওষুধের অনেক বেশি পার্শ্বপ্রতিক্রিয়া আছে, সেগুলো অহরহ না ব্যবহার করে, ‘শেষ অস্ত্র’ হিসেবেই রাখা উচিত।

৩) শোনা যাচ্ছে নতুন একটি ওষুধ আবিষ্কৃত হয়েছে ‘ডেক্সামেথাসোন’?

উত্তর: এটি আরও বহু বছর আগ থেকেই বিভিন্ন রোগে ব্যবহার হয়ে এসেছে। নতুন কোনো ওষুধ না। এটি এক ধরনের স্টেরয়েড।

৪) ডেক্সামেথাসোন কি কোভিডে কাজ করে?

উত্তর: যেসব রোগী হাসপাতালে ভর্তি এবং অক্সিজেন লাগছে অথবা ভেন্টিলেটরে আছে গবেষণায় শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এটি কার্যকর প্রমাণিত হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, যারা ভেন্টিলেটরে আছে তাদের মৃত্যুহার ৩৪% এবং যাদের অক্সিজেন লাগছে তাদের মৃত্যুহার ২০% পর্যন্ত কমে।

৫) কীভাবে কাজ করে ডেক্সামেথাসোন?

উত্তর: ওষুধটি মূলত দুভাবে কাজ করে। শরীরের প্রদাহ বা ইনফ্ল্যামেশানের বিরুদ্ধে কাজ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়ে কাজ করে।

৬) যেহেতু ওষুধটি কোভিডে কাজ করছে বলা হচ্ছে, তাহলে আগে থেকেই ওষুধটি খাওয়া শুরু করা যাবে কি?

উত্তর: মোটেও না। বরং আগে থেকে খেলে রোগটি আরও খারাপ দিকে যেতে পারে৷ সেই সাথে এই ওষুধের কারণেই শরীরে জুটতে পারে আরও অন্যান্য রোগ। এই ওষুধের রয়েছে অনেক অনেক পার্শ্বপ্রতিক্রিয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে সিভিয়ার/ক্রিটিক্যাল কোভিড হলে চিকিৎসায় এটি ব্যবহার করা হচ্ছে কিন্তু এটা কোনোভাবেই এটি কোভিড প্রতিরোধ করে তা না৷ অর্থাৎ কেউ যদি মনে করে এই ওষুধটি খেলে কোভিড হবে না, সেটি বড্ড বোকামি হবে।

৭) ওষুধটির কী কী পার্শ্বপ্রতিক্রিয়া আছে?

উত্তর: অনেক লম্বা তালিকা করতে হবে। এখানে শুধু কয়েকটি উল্লেখ করছি।

– রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে ইনফেকশানের সম্ভাবনা বেড়ে যাওয়া।

– পেটে আলসার হওয়া।

– রক্তচাপ বেড়ে যাওয়া।

– রক্তের শুগার বেড়ে যাওয়া।

–  কুশিং সিন্ড্রোম নামে ভয়ঙ্কর রোগ হওয়া।

– হাড় ক্ষয়ে যাওয়া।

– দুর্বলতা।

– রক্তপাতের সম্ভাবনা বেড়ে যাওয়া।

– চামড়ায় র‍্যাশ হওয়া।

– ওজন বেড়ে যাওয়া।

– মাথা ব্যথা।

– অতিরিক্ত উদ্বিগ্নতা, অস্থিরতা।

– ঘুমের সমস্যা ইত্যাদি।

এছাড়া হঠাৎ করে ওষুধটি বন্ধ করে দিলে বড় ধরনের ক্ষতি হতে পারে।

৮) তাহলে মূলকথা কী দাঁড়ালো?

উত্তর: খারাপ অবস্থায় চলে যাওয়া কোভিড রোগীদের জীবন রক্ষাকারী এক ওষুধ হতে পারে ডেক্সামেথাসোন। ঠিক তেমনই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করলে ডেকে আনতে পারে মারাত্নক পরিণতি। যার কোভিড হয়নি কিংবা সাধারণ কোভিড, তাদের জন্য এই ওষুধটি কার্যকর তো নয়ই বরং ক্ষতিকর হতে পারে।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।