মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

প্রথমবারের মতো ভুটানে লকডাউন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ২:৫১ · ২ মিনিটে পড়ুন
প্রথমবারের মতো ভুটানে লকডাউন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ আগস্ট, ২০২০, বৃহস্পতিবার

বিদেশ ফেরত এক নাগরিকের দেহে নতুন করোনাভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি শনাক্ত হওয়ার পর দেশজুড়ে প্রথমবারের মতো লকডাউন দিয়েছে ভুটান। সম্প্রতি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাওয়ার পর ওই ব্যক্তি রাজধানী থিম্পুর অনেক বাসিন্দার সংস্পর্শে আসেন এবং গত সোমবার তিনি করোনা পজিটিভ শনাক্ত হন।

বিদেশফেরত এ ব্যক্তিকে নিয়ে হিমালয়ের ছোট এ দেশটিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১১৩-তে দাঁড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মার্চে যুক্তরাষ্ট্রের এক পর্যটকের দেহে করোনার উপস্থিতি ধরা পড়ার পর, ট্যুরিজমে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ভুটানের কর্তৃপক্ষ বিদেশফেরত প্রত্যেককে তিন সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দিয়েছিল।

করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় ফল ‘নেগেটিভ’ আসার পর কুয়েত থেকে আসা ২৭ বছর বয়সী এক নারী সম্প্রতি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছিলেন। সোমবার একটি ক্লিনিকে করা শনাক্তকরণ পরীক্ষায় তার দেহে এ ভাইরাসের উপস্থিতি মেলে। কর্তৃপক্ষ এর পরপরই দেশজুড়ে লকডাউনের ঘোষণা দেয়। ভুটানে সংক্রমণের চেইন ভেঙে দিতে, রোগী শনাক্ত ও তাদের আইসোলেশনে রাখতে এ লকডাউন দেওয়া হয়েছে। উপসর্গবিহীন রোগী, সংক্রমণের বিস্তৃতি ও রোগটি থেকে নিজের এবং পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে।

ঘোষিত লকডাউনে সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও বাণিজ্যিক স্থাপনা বন্ধ থাকবে। স্থগিত করা হয়েছে সব ধরনের পরীক্ষাও। আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকা শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ ক্যাম্পাসের মধ্যেই থাকতে বলা হয়েছে।

করোনার বিস্তার রোধে দেশটিতে ঢোকার সব প্রবেশপথে যাচাই-বাছাই, পর্যবেক্ষণ ও শনাক্তকরণ পরীক্ষার ওপর জোর দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত সিল করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটিও। বাণিজ্যিক যাতায়াত বন্ধ থাকলেও বিভিন্ন দেশে আটকে পড়া ভুটানের নাগরিকদের নিয়ে আসতে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

তথ্যসূত্রঃ রয়টার্স

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।