মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

প্রচলিত উপসর্গ ছাড়াই বাচ্চাদের করোনা

Platformপ্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ৫:২৯ · ১ মিনিটে পড়ুন
প্রচলিত উপসর্গ ছাড়াই বাচ্চাদের করোনা
লেখার আকার

১১ এপ্রিল,২০২০

প্রাপ্তবয়স্কদের চেয়ে বাচ্চাদের মধ্যে কোভিড-১৯ এর কাশি,জ্বর কিংবা শ্বাসকষ্ট এর মত প্রচলিত উপসর্গগুলো কম, এমনটাই জানিয়েছে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগ, যুক্তরাষ্ট্র।

সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের কোভিড-১৯ রেসপন্স টিম এবং লুসি এ ম্যাকনামারা (পিএইচডি) তাদের প্রারম্ভিক বিশ্লেষণে দেখান যে, ২ এপ্রিল পর্যন্ত রিপোর্টেড প্রায় দেড় লাখ কেসের মধ্যে ১৮ বছরের কম বয়সীরা শুধুমাত্র তিনটির মধ্যে থেকে যেকোন একটি উপসর্গ প্রকাশিত হয়েছে (৭৩%) যা বয়স্কদের(১৮-৬৪) তুলনায় অনেকাংশেই কম (৯৩%)।

শিশু রোগীদের মধ্যে কাশি(৫৪%) শ্বাসকষ্ট(১৩%) এসবের মধ্যে হালকা জ্বর(৫৮%) সবচেয়ে প্রধান উপসর্গ। অপরদিকে প্রাপ্তবয়ষ্কদের মধ্যে জ্বর(৭১%) এবং শ্বাসকষ্টের(৪৩%) চেয়ে কাশি(৮১%) লক্ষণীয়।

দলটি আরো জানায় যে,বাচ্চা এবং বয়স্ক উভয়েরই শ্বাসকষ্টের চেয়ে মাথাব্যথা এবং মাংসপেশিতে ব্যথা বেশি লক্ষণীয়। বাচ্চাদের ক্ষেত্রে গলা ব্যথাও দেখা গেছে।

মূলত এসকল লক্ষণ চীনের ১৬ বছরের কমবয়সী কোভিড-১৯ সংক্রামিত রোগীদের সাথে সামঞ্জস্যপূর্ণ, যাতে বলা হয় যে ৪১.৫% রোগীদের জ্বর এবং ৪৮.৫% এর কাশি ছিল।

তারা আরো বলেন যে, যেহেতু যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে কোভিড-১৯ রোগী বেড়েই চলছে, সেক্ষেত্রে স্বাস্থ্যব্যবস্থাকে অতিরিক্ত ভারাক্রান্ত না করে কিভাবে জটিল রোগীদের তথ্যসংগ্রহের কৌশল ঠিক রাখা যায় সেটা জরুরি।

তথ্যসূত্র : মেডিস্কেপ
নাহিদা হিরা / নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।