মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

পুরান ঢাকার ভবনে লাশ, করোনা সন্দেহে ধরছে না কেউ আতংকিত সবাই

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১২:২৭ · ২ মিনিটে পড়ুন
পুরান ঢাকার ভবনে লাশ, করোনা সন্দেহে ধরছে না কেউ আতংকিত সবাই
লেখার আকার

১৫ই এপ্রিল,২০২০

ঘাতক করোনা ভাইরাসের উৎপত্তি চীনের উহান শহরে। তারপর তা ছড়িয়ে পড়ে অন্যান্য দেশেও। বিশ্বব্যাপী চলছে এখন করোনা তান্ডব। রহস্যময় এই ভাইরাসের প্রকোপ এখন বাংলাদেশে। কোথাও নভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেলে সেই বাড়ি লকডাউন করছে স্থানীয় প্রশাসন।

পুরান ঢাকার মোট ৯টি থানা মিলিয়ে ৬৬ জনের আক্রান্তের তথ্য জানা গেছে। অতি সংক্রামক এই ভাইরাসের বিস্তার ঠেকাতে ইতিমধ্যে পুরান ঢাকার তিন শতাধিক ভবন ‘লকড-ডাউন’ করা হয়েছে বলেন সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ কর্মকর্তারা।

এরই মধ্যে গতকাল সোমবার দুপুরে পুরান ঢাকার শাঁখারিবাজারের একটি ভবনে উওম ধর নামক ৫৫ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তিনি করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে লাশের কাছে যাচ্ছেন না কেউ। খবর পেয়ে পুলিশ এসে বিকালে ওই ভবন ঘিরে রাখে। তার মৃত্যুর বিষয়ে আইইডিসিআরকে জানানো হলেও নমুনা সংগ্রহের ব্যবস্থা রাত ১০টা পর্যন্ত হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান।

শাঁখারিবাজারের ৪৭/১ নম্বর ভবনের তৃতীয় তলায় নিজের বাসায় সোমবার উত্তম ধর (৫৫) মারা জান। তার মৃত্যু সংবাদ জানিয়ে কাউন্সিলর রঞ্জন বিশ্বাস বলেন, তিন দিন আগে উত্তমের স্ত্রী কল্পনা ধর (৪৫) মারা গেছেন। তখন তাদের ছেলে বলেছিল, তার মা ‘স্ট্রোকে’ মারা গেছেন; কিন্তু উত্তম ধরের ভাবি মীরা ধর নভেল করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উত্তমের ছেলে জনিও কোয়ারেন্টিনে রয়েছেন। সে কারণে উত্তমও করোনা ভাইরাসে মারা গেছেন বলে সবাই সন্দেহ করছেন।

এলাকার (৩৬ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর রঞ্জন বিশ্বাস বলেন, করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলে মৃতদেহটি পুলিশ ও তার স্বজনরা উদ্ধার করে বাকি কাজ করতে পারে; কিন্তু এখন তা সম্ভব হচ্ছে না।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, বিকাল ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান করছে। আইইডিসিআর, জেলা প্রশাসকের কন্ট্রোল রুম, ঢাকা জেলার সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবকে ঘটনাটি জানানো হলেও রাত ১০টা পর্যন্ত কেউ নমুনা নিতে আসেননি।

স্টাফ রিপোর্টার
নুরুন্নাহার মিতু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।