মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ · ৩ জমাদিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

পাবনা মেডিকেল কলেজের ছাত্র রাহী নিখোঁজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ মে ২০১৫, ৯:২০ · হালনাগাদ: ৩১ মে ২০১৫ · ২ মিনিটে পড়ুন
পাবনা মেডিকেল কলেজের ছাত্র রাহী নিখোঁজ
লেখার আকার

পাবনা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র লুৎফর রহমান রাহী তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। তার কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তার স্বজনরা।
রাহী কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার রসুলপুর গ্রামের আরিফুর রহমানের ছেলে।

পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজা বলেন, ‘কলেজ হোস্টেলে থেকে লেখাপড়া করতেন লুৎফর রহমান রাহী। গত ২৬ মে সকাল সাড়ে ৮টায় রাহীর দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। তাকে পরীক্ষার হলে না দেখতে পাওয়ায় আমরা হোস্টেলে খোঁজ নেই। জানতে পারি হোস্টেল থেকে পরীক্ষা দিতে বের হয়ে যাওয়ার পর সে আর ফেরেনি। পরে আমরা বিষয়টি তার পরিবারকে জানাই।’
তিনি আরো বলেন, ‘খবর পেয়ে রাহীর বাবা আরিফুর রহমান ও মা সায়েদা আক্তার বুধবার পাবনায় আসেন। এ ঘটনায় ওইদিনই কলেজের হোস্টেল সুপার ডা. সিরাজুল ইসলাম পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, ‘জিডি হওয়ার পর আমরা কলেজের অধ্যক্ষ, হোস্টেল সুপার ও তার সহপাঠীদের সাথে কথা বলেছি। কিন্তু সে কোথায় গেছে কেউ বলতে পারছে না। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছি।’

এ ঘটনার পর থেকে লুৎফরের দুইটি মোবাইল ফোন (নম্বর ০১৭৮৯-৩৮৮৪৪৫ ও ০১৯৪৭-৪৩৭৯৭৮) বন্ধ রয়েছে।

নিখোঁজ রাহীর বাবা আরিফুর রহমান বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ আমাদের জানানোর পর পাবনায় এসেছি। যেটুকু শুনেছি তাতে আমার ছেলের অবস্থান সম্পর্কে কিছু বুঝে উঠতে পারছি না। তাকে অপহরণ করা হয়েছে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। কেউ অপহরণ করে থাকলে মোবাইলে মুক্তিপণ দাবি করতো। সেরকম কোনো হুমকি বা চাঁদা দাবিও কেউ করেনি।’
রাহীর মা সায়েদা খাতুন বলেন, ‘আমার ছেলে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। কারও সাথে বিরোধ করার মতো ছেলে সে নয়। গত পহেলা বৈশাখে সর্বশেষ বাড়িতে গিয়েছিল রাহী। পহেলা বৈশাখ উদযাপন করে পরীক্ষার জন্য কলেজে চলে আসে। এরপর মোবাইলে প্রায় প্রতিদিনই তার সাথে আমাদের কথা হতো। এখন সে কোথায় গেলো, কিভাবে নিখোঁজ হলো বুঝতে পারছি না।’

পরিমার্জনা: বনফুল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

২টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।