মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

পশ্চিমবঙ্গে করোনায় মৃত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিবারকে দশ লাখ রুপি দেয়ার সিদ্ধান্ত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ জুলাই ২০২০, ৩:৪৯ · ২ মিনিটে পড়ুন
পশ্চিমবঙ্গে করোনায় মৃত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিবারকে দশ লাখ রুপি দেয়ার সিদ্ধান্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ জুলাই ২০২০, রবিবার

গত ১৫ জুলাই(বুধবার) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকদের জানান, ভারতের পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে কোনো চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ বা স্বেচ্ছাসেবকের মৃত্যু হলে তাঁদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি করে দেওয়া হবে এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। তিনি আরও জানান, কোনো করোনা যোদ্ধা অসুস্থ হলে তাঁকে দেওয়া হবে ১ লাখ রুপির আর্থিক সহায়তা।

ছবিঃ সংগ্রহীত

রাজ্যে এ পর্যন্ত ১২ জন সরকারি কর্মীর করোনায় মৃত্যু হয়েছে। যেসব করোনাযোদ্ধা ভাইরাসের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন, তাঁরা এখন করোনা যোদ্ধা হিসেবে কাজ করতে চাইলে তাঁদের স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেন মমতা। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন করোনাযোদ্ধার হাতে মানপত্র ও মেডেল তুলে দেন।

ছবিঃ সদনপত্র হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি সবাইকে সচেতন করতে বলেন, আগামী দুই মাসে রাজ্যে করোনার চরম আকার ধারণ করতে পারে, তাই সবাইকে সচেতন থাকতে হবে। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা ভবনে কর্মরত কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ ঘটেছে। এ কারণে বিধানসভার সব দপ্তর আগামী ২৬ জুলাই পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ দমদম পৌরসভার ১২ জন কর্মী করোনা সংক্রমিত হয়েছেন। এ জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পৌরসভার সব কার্যক্রম। এছাড়া আগেই বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়ার উলবেড়িয়া ও হুগলির শ্রীরামপুর পৌরসভার কার্যক্রম। পশ্চিমবঙ্গে করোনা আরও ভয়াবহ হয়ে উঠেছে।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৮হাজার ৭৮২ জনে দাঁড়িয়েছে। মৃত্যুর সংখ্যা নতুন ১০ জন সহ ২৬ হাজার ৮৩৮ এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৮৫৬ জন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।