মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

পদোন্নতিতে বায়োমেট্রিক হাজিরার প্রতিবাদে বুধবার বায়োমেট্রিক হাজিরা দেবে না চট্টগ্রামের চিকিৎসকরা

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯, ৬:২৯ · ২ মিনিটে পড়ুন
পদোন্নতিতে বায়োমেট্রিক হাজিরার প্রতিবাদে বুধবার বায়োমেট্রিক হাজিরা দেবে না চট্টগ্রামের চিকিৎসকরা
লেখার আকার

চিকিৎসকদের পদোন্নতিতে বায়োমেট্রিক হাজিরা চাওয়ার প্রতিবাদে আগামী ১১ সেপ্টেম্বর,২০১৯, বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ চট্টগ্রাম জেলার সকল উপজেলা হাসপাতালে বায়োমেট্রিক হাজিরা দেয়া হতে বিরত থাকবেন সকল চিকিৎসক।

 

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর ,২০১৯ স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে সিনিয়র ও জুনিয়র কনসালট্যান্ট পদোন্নতি প্রত্যাশিদের তালিকার সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নাম্বার ও গত ৬ মাসের বায়োমেট্রিক হাজিরাও চাওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষীতে চট্টগ্রাম বিএমএর কার্যকরী সভায় এ প্রতিকী প্রতিবাদ কর্মসূচীর সিদ্ধান্ত গৃহীত হয়।

 

চট্টগ্রাম বিএমএর সভাপতি ডাঃ মোঃ মুজিবুল হক সংবাদমাধ্যমকে বলেন, “স্বাস্থ্য অধিদপ্তর থেকে পদোন্নতির জন্য বায়োমেট্রিক হাজিরা চেয়ে যে প্রজ্ঞাপন জারি হয়েছে তা অনৈতিক। সাধারণত পদোন্নতি হয় এসিআর মাধ্যমে। নীতিমালা তে তো বায়োমেট্রিকের কথা উল্লেখ নেই। শুধুমাত্র চিকিৎসকদের পদোন্নতির ক্ষেত্রেই কেন বায়োমেট্রিক হাজিরা নেয়া হবে। অন্য কোন ক্যাডারে তো এই ব্যবস্থা নেই। ”

চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ ফয়সাল ইকবাল চৌধুরী জানান, ” আমরা বায়োমেট্রিকের হাজিরা বিরুদ্ধে নই। আমরা পদোন্নতির ক্ষেত্রে বায়োমেট্রিক হাজিরার বিরুদ্ধে। শুধুমাত্র চিকিৎসকদের পদোন্নতির ক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহণ করে কেন এই বৈষম্য করা হবে ? ”

বুধবার সকল চিকিৎসককে কর্মস্থলে উপস্থিত থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে এবং শুধুমাত্র বায়োমেট্রিক হাজিরা বয়কট করতে তিনি আহবান জানান।

চট্টগ্রাম বিএমএর এই সাহসী পদক্ষেপ সাধারণ চিকিৎসকদের মাঝে বিপুল প্রশংসিত হয়েছে। ডাঃ ফয়সাল ইকবাল চৌধুরীঅক কর্মসূচীর বিরুদ্ধে এমআইএস এর হুমকীতে ভয় না পেয়ে সকলকে একত্রিত থেকে এই প্রতিকী প্রতিবাদ কর্মসূচী সফল করবার আহবান জানান তিনি।

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।