মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
স্বাস্থ্য তথ্য

চীনে নতুন প্রাণঘাতী ভাইরাস জাতীয় পর্যায়ে সতর্কতা জারী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ১০:৩৪ · ১ মিনিটে পড়ুন
চীনে নতুন প্রাণঘাতী ভাইরাস জাতীয় পর্যায়ে সতর্কতা জারী
লেখার আকার

২৪ জানুয়ারি,২০২০

চীন সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশে বর্তমানে ২০১৯-nCoV ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে।যদি কোন বাংলাদেশি নাগরিক এসব দেশে ভ্রমণ করে থাকে এবং দেশে ফিরে আসার ১৪ দিনের মধ্যে জ্বর(১০০ ডিগ্রী ফারেনহাইট এর বেশী), গলাব্যাথা, কাশি এবং শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে রোগীকে অতিসত্বর সরকারি হাসপাতালে যোগাযোগ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের ইউহান শহরে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৮০০-এর বেশি বলে জানিয়েছে চীনের সরকারি কর্তৃপক্ষ। চীনের অন্তত ১৫ জন মেডিকেল কর্মীও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চীনের এই ভাইরাস নিয়ে জরুরি বৈঠক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানুষ থেকে মানুষে সংক্রমিত এই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সংস্থাটি। বিজ্ঞানীরা বলছেন, ইউহানের এই ভাইরাসে অনুমানের তুলনায় দ্বিগুণ আক্রান্ত হয়েছেন।

এদিকে পরিস্থিতি খারাপ হতে থাকায় চীন কর্তৃপক্ষ,ইউহান থেকে চলাচলকারী সকল যানবাহন বন্ধ ঘোষণা করেছে। হুবাই প্রদেশ ও তার রাজধানী উহান ভ্রমণে কড়া সতর্কতা জারি করা হয়েছে। চীনের ঐতিহাসিক নববর্ষ উদযাপনের পরিকল্পনা ও বাতিল করেছে দেশটির সরকার। এছাড়া সংক্রমণ এড়াতে সবসময় মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদক
মোঃ নাজমুল হক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

যুব সমাজের মধ্যে বৃদ্ধি পাচ্ছে হৃদরোগ ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক/প্ল্যাটফর্ম টুডে হৃদরোগ (ইংরেজিতে Coronary Heart Disease) বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা। আগে একসময় মানুষ হৃদরোগকে বয়স্ক মানুষের রোগ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণদের মধ্যেও হৃদরোগ দেখা দিয়েছে। রিসার্চ গেইট (Research Gate) ওয়েবসাইটে রিপোর্ট…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কায় ৩.১ কেজি ওজনের মূত্রথলীর পাথর অপসারণ, বিশ্বরেকর্ড এর দাবী চিকিৎসকদের

রোগীর মূত্রথলি থেকে ৩ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বিশাল পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করার ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। অস্ত্রোপচার করা চিকিৎসকদের দাবি―মূত্রথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে এই বিশাল ওজনের পাথর অপসারণটি সবচেয়ে বড় হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার…

১৯ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

নিপাহ ভাইরাসে ৫ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ চলতি বছরে নিপাহ ভাইরাসে চার জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের দুজন শিশু, তিনজন পুরুষ। শিশুদের একজন মেয়ে ও একজন ছেলে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) মিলনায়তনে নিপাহ…

১৯ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।