মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালি

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে আব্দুল মালিক উকিল মেডিকেলে ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ৪:২৭ · ২ মিনিটে পড়ুন
নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে আব্দুল মালিক উকিল মেডিকেলে ক্যাম্পেইন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত”- এই প্রতিপাদ্য কে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর, ২০২০ পালিত হতে যাচ্ছে “নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস”।

এবারে, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিভিন্ন সরকারি হাসপাতালে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর উদ্যোগে এবং “বাংলাদেশ মেডিকেল টিচার’স ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সহযোগিতায় “নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে ব্যানার টানানো কার্যক্রম চলমান রয়েছে।

ইতিমধ্যেই ব্যানার টানানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে “আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে”। আজ (৩০ নভেম্বর) “প্ল্যাটফর্ম আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ইউনিট” এর সদস্যবৃন্দ কলেজ কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় ব্যানার টানানোর প্রক্রিয়াটি সম্পন্ন করেন। “নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে বেশ কিছু এজেন্ডার উপর নজর দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

১. জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় লজিস্টিকস নিশ্চিতের মাধ্যমে চিকিৎসা সেবাই আদর্শ মান আনয়ন।

২. স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনের পাশ ও বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

৩. ন্যাশনাল স্টিয়ারিং কমিটি, স্বাস্থ্য পুলিশ, ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন সহ ত্বরিত ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট নিশ্চিতকরণ।

প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব হবে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল এর নিশ্চয়তা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

করোনা টেস্টের মৌখিক অনুমতি পেল নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম নিউজ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ কোভিড-১৯ শনাক্তের টেস্টের জন্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির মৌখিক অনুমতি পেল নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও হাসপাতাল। গতকাল (১৫ এপ্রিল) নোয়াখালি সিভিল সার্জনের দপ্তর হতে এ তথ্য পাওয়া যায়।   বিশ্বব্যাপী ছড়িয়ে…

১৬ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫…

২৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর…

২৮ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।