মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে সাভারের গণস্বাস্থ্য মেডিকেলে ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ৪:১৬ · ২ মিনিটে পড়ুন
নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে সাভারের গণস্বাস্থ্য মেডিকেলে ক্যাম্পেইন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার,  ৩০ নভেম্বর, ২০২০

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত”। এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ৩০ নভেম্বর, ২০২০ পালিত হচ্ছে “নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস”।

এবারে, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিভিন্ন সরকারি হাসপাতালে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর উদ্যোগে এবং “বাংলাদেশ মেডিকেল টিচার’স ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সহযোগিতায় “নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে ব্যানার টানানো কার্যক্রম চলমান রয়েছে।

ইতিমধ্যেই ব্যানার টানানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে “গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে হাসপাতালে”। আজ (৩০ নভেম্বর) “প্ল্যাটফর্ম, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট” এর সদস্যবৃন্দ কলেজ কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় ব্যানার টানানোর প্রক্রিয়াটি সম্পন্ন করেন। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন কমিউনিটি ডিপার্টমেন্ট বিভাগের ডা. সাইফুর আলম স্যার, ফরেনসিক ডিপার্টমেন্ট প্রধান ডা.বিশ্বজিৎ কুমার দাস, ডা. কায়কোবাদ হোসেন রাসেল, ডা. টুটুল মোস্তফা স্যার, ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিকস ডিপার্টমেন্ট প্রধান ডা. ফরিদা ইয়াসমিন মৌসুমি। এছাড়াও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এর ২৩ তম ব্যাচ, ইন্টার্ন ডাক্তার এবং ২২ তম ব্যাচের তানজিলা রিমি।

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে বেশ কিছু এজেন্ডার উপর নজর দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

১. জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় লজিস্টিকস নিশ্চিতের মাধ্যমে চিকিৎসা সেবাই আদর্শ মান আনয়ন।

২. স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনের পাশ ও বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

৩. ন্যাশনাল স্টিয়ারিং কমিটি, স্বাস্থ্য পুলিশ, ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন সহ ত্বরিত ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট নিশ্চিতকরণ।

প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব হবে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল এর নিশ্চয়তা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।