মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
এনাম মেডিকেল কলেজ

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে এনাম মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ১০:২৭ · ২ মিনিটে পড়ুন
নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে এনাম মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার 

আগামী ৩০ নভেম্বর ২০২০ “চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস”। ২০১৯ সাল থেকে এই দিনটিকে “নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস” হিসেবে পালন করা হয়।

এবারে, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিভিন্ন সরকারি হাসপাতালে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর উদ্যোগে এবং “বাংলাদেশ মেডিকেল টিচার’স ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সহযোগিতায় “নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে ব্যানার টাঙানো কার্যক্রম চলমান রয়েছে।

গত ২২ নভেম্বর কেন্দ্রীয় দিক নির্দেশনা মোতাবেক প্ল্যাটফর্ম এনাম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে এনাম মেডিকেল কলেজ ক্যাম্পাসের মূল ফটকের সামনে ব্যানার টানানো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। পাশাপাশি ৩০ নভেম্বর “নিরাপদ চিকিৎসক কর্মস্থল দিবস”  নিয়ে এনাম মেডিকেল কলেজ ইউনিটের সদস্যদের সাথে কলেজের সম্মানিত শিক্ষকগণ আলোচনা করেন। সকল শিক্ষকগণ প্ল্যাটফর্ম এর এই উদ্যোগকে সাধুবাদ জানান।

প্ল্যাটফর্ম এনাম মেডিকেল কলেজ ইউনিটের সদস্যবৃন্দ

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে বেশ কিছু এজেন্ডার উপর নজর দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছেঃ

১. জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় লজিস্টিকস নিশ্চিতের মাধ্যমে চিকিৎসা সেবাই আদর্শ মান আনয়ন।

২. স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনের পাশ ও বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

৩. ন্যাশনাল স্টিয়ারিং কমিটি, স্বাস্থ্য পুলিশ, ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন সহ ত্বরিত ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট নিশ্চিতকরণ।

প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব হবে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল এর নিশ্চয়তা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২ এর অধিকাংশ শর্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চলছে ১০ মেডিকেল কলেজ

‌সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ অন্যান্য খাতের মতো গত দেড় দশকে দূর্নীতির করালগ্রাসে আক্রান্ত ছিল বেসরকারি স্বাস্থ্যখাত। এ সময়ে দেশের বেসরকারি মেডিকেল কলেজ অনুমোদন ও পরিচালনার দায়িত্বে থাকা অধিকাংশই ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী-এমপি কিংবা নেতা। সেবা প্রদানের পরিবর্তে রাজনৈতিক…

১৫ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

এনাম মেডিকেল কলেজে চিকিৎসক সপ্তাহ-২০২২ উৎযাপন

প্ল্যাটফর্ম নিউজ, ৪ এপ্রিল ২০২২, সোমবার "আধুনিক সমন্বিত স্বাস্থ্য পরিকল্পনা, সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসকদের যথাযথ অধিকার নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মস্থলই পারে জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়তে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালিত হচ্ছে চিকিৎসক সপ্তাহ-২০২২ । এরই অংশ হিসেবে প্ল্যাটফর্ম…

৪ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬

নিজস্ব প্রতিবেদক, প্ল্যাটফর্ম টুডে "এক স্বাস্থ্য, এক পদক্ষেপ, এখনই এএমআর প্রতিরোধ করুন" বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬ বর্তমান বিশ্বে জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি হলো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর (Antimicrobial Resistance)। অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের অপব্যবহার ও অতিরিক্ত ব্যবহারের…

২১ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।