মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

নিম্নআয়ের পরিবারের শিশুদের মাঝে গুঁড়ো দুধ পৌঁছে দিলেন এক চিকিৎসক

Platformপ্রকাশ: ১৭ মে ২০২০, ৯:০০ · ২ মিনিটে পড়ুন
নিম্নআয়ের পরিবারের শিশুদের মাঝে গুঁড়ো দুধ পৌঁছে দিলেন এক চিকিৎসক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ মে ২০২০, রবিবার
তেজগাঁও রেলওয়ে সংলগ্ন এলাকার নিম্নআয়ের মানুষের কাছে শিশুদের জন্য গুঁড়ো দুধ পৌঁছে দিয়েছেন প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। তিনি কুমুদিনী মেডিকেল কলেজে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।

শিশুদের মাঝে আড়াই শ প্যাকেট পুষ্টি গুঁড়া বিতরণ করেন ডা. আব্দুল ওহাব মিনার, যার পঞ্চাশ প্যাকেট দিয়েছেন প্রস্তুতকারক মিনহাজুল আবেদীন শরীফ। এ পুষ্টি গুঁড়ার ৫০০ গ্রাম প্যাকেটে রয়েছে গম, পোলাও চাল, বাজরা ২ রকম, চি‌নি, ভুট্টা। জানা যায়, আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক দুধ বিতরণের জন্য ফুড ব্যাংকে কিছু অর্থ প্রদান করেন, যা এখানে ব্যয় করা হয়।

এ ব্যাপারে প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার লিখেছেন,

“যাদের বস্তিতে ত্রান দেয়ার কোনো অভিজ্ঞতা নেই তারা কিছুতেই ঠাহর করতে পারবেন না, এখানের অবস্থা ঠিক কেমন! বস্তির সাথে আমার ওঠাবসা বহুদিনের৷ সেই সেনাবাহিনীতে থাকাকালীন একটা স্টাডি করেছিলাম ‘Psychiatric Morbidity in Slum area of Bangladesh’। সেই সুবাদে খুব কাছ থেকে এই অমানবিক ভাবে বেঁচে থাকা নিম্ন আয়ের মানুষগুলোকে দেখেছি৷ এরপর বহুবার গিয়েছি৷ কখনও চিকিৎসা দিতে, কখনও কম্বল বিতরণের জন্য৷ আবার কখনও কোরবানির গোস্ত কিংবা ঈদ সামগ্রী নিয়ে৷ কমলাপুরে কম্বল বিতরণ করতে গিয়ে জান নিয়ে ছুঁটে পালানোর মতো অভিজ্ঞতাও শীতের গভীর রাতে হয়েছে৷”

তিনি আরো জানান,

“ওদের মানবিক মর্যাদা দিয়ে আমাদের উচ্চতায় বসবাসের সুযোগ করে দেওয়ার ঘোরে ছিলাম।
জীবনের এই শেষ লগ্নে তা নেশায় পরিণত হয়েছে।
মনে হচ্ছে, এটাই ব্যবহারিক শ্রেষ্ঠ ইবাদাত।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।