সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নিজ দেশের ডাক্তারকে কসাই ডাকি, শ্রীলেদার্সে শপিং করে আসি

দেশের অন্যতম জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত কলকাতার জুতার দোকানের বিজ্ঞাপন
দেশের অন্যতম জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত কলকাতার জুতার দোকানের বিজ্ঞাপন

এই বিজ্ঞাপনটা বাংলাদেশের একটি জাতীয় দৈনিক ছাপে কিভাবে? বিজ্ঞাপনে দুটো সোনালী রঙের জুতার ছবি-তার উপর লেখা ডাক্তার দেখাতে কলকাতা যাচ্ছেন? শ্রীলেদার্সে-এ অবশ্যই আসবেন।

হ্যাঁ ডাক্তার, দেবতারূপী ডাক্তার, কলকাতার ডাক্তার। কেন যাবেন কলকাতার ডাক্তার দেখাতে? কারণ বাংলাদেশী ডাক্তার তো কসাই। বাংলাদেশী ডাক্তাররা রেপ করে (দু দিন আগেই জাতীয় দৈনিকে জনৈক স্যাকমো-চিকিৎসা সহকারীর অপকর্ম ফলাও করে ডাক্তার নাম দিয়ে প্রচার করলো), বাংলাদেশী সরকারি হাসপাতালে ডাক্তাররা ভুল চিকিৎসা দেয়, ১০-২০ বছর ডাক্তারি পড়া ডাক্তারের ভুল ধরে মেট্রিক ফেইল আইডি কার্ড সর্বস্ব সাংবাদিক, হাসপাতালের টয়লেটে বদনা ফুটো, বিছানার চাদর নাই, লিফটে লম্বা লাইন এই অভিযোগে ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্নদের পেটায়-শাসায়, বারডেম-ল্যাব এইডের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মান নিয়ে প্রশ্ন তোলা হয়। বাংলাদেশের সাধারণ মানুষকে তো প্রাণটা বাঁচাতে হবে এসব কষাইখানা থেকে। তাই কলকাতা, মাদ্রাজ, বোম্বেই সমাধান। আসুন আমরা মন ভরে ডাক্তারদের গালি দেই, পকেট ভরে টাকা নিয়ে কলকাতার শ্রীলেদার্স, বিগ বাজারে শপিং করে আসি।

লেখার এ অংশে আজ থেকে দুই-তিন-চার বছর আগের আমার নিজেরই কিছু লেখা কাটপেস্ট করছি- ১ ” নবীন চিকিৎসকেরা মানুষ, দেবতা নন, তাদের ত্রুটি বিচ্যুতি আছে । তবে সাংবাদিকদের মত পত্রিকার কাটতি বাড়াতে, চ্যানেলের দর্শক বাড়াতে অথবা কর্পোরেট-বিদেশী হাসপাতালের দালালী করতে গিয়ে ইচ্ছেকৃত শয়তানী ছড়ায় না, দেশের দরিদ্র মানুষদের ভারত/ব্যাঙ্কক হাসপাতালের গ্রাহক বানাতে বাংলাদেশের চিকিৎসকদের মুখোমুখি অবস্থান নিয়ে যায় না, জনগণের শত্রু হিসেবে বিজ্ঞাপন দেয় না ।” -ইস্যু বারডেমে যখন একজন মহিলা চিকিৎসক কে বাথরুমের সিরামিকের বেসিনে মাথা ঠুকে পেটানো হয়েছে তখন লেখা।

২ “সাংবাদিকদের সাথে চিকিৎসকদের সরাসরি কোন দন্দ্ব নেই । তবে ঢালাওভাবে নেতিবাচক উপস্থাপনা , স্বাস্থ্য সেবায় নন্দ ঘোষের মত সব দোষ চাপিয়ে দেয়া , টেকনিক্যাল বিষয়গুলোতে নূন্যতম জ্ঞান না থাকার পরেও অযাচিত নাক গলানো এসব কারণে চিকিৎসকদের সাথে সাংবাদিকদের এই রেষারেষি । সাংবাদিকরা যতটা সাধারণ মানুষের মুখপত্র হিসেবে কাজ করছে তার চেয়ে বেশী কাজ করছে এপোলো-স্কয়ার-ফাইভ স্টার হাসপাতালের বিজ্ঞাপন দিতে এবং অবশ্যই ভারত-সিঙ্গাপুর-চীন-মালয়শিয়ার এদেশীয় দালাল হিসেবে রোগী ধরতে । বাংলাদেশের হাসপাতাল খারাপ,চিকিৎসক খারাপ প্রমাণ হলে কার লাভ হচ্ছে , সেটার প্রতিবাদ করতে গেলেই চিকিৎসকেরা সাংবাদিকদের নির্লজ্জ অপপ্রচারের শিকার হচ্ছে সেটা বুদ্ধিমান মানুষের বুঝতে বাকী থাকবেনা ততক্ষণে ক্ষতি যা হবার হবে, বাংলাদেশের স্বাস্থ্য সেবা নষ্ট হবে ।- রাজশাহী মেডিকেল কলেজে একজন জীবিত রোগীকে ইন্টার্নরা মেরে ফেলেছে গুঁজব ছড়িয়ে ইন্টার্নদের উপর হামলার প্রেক্ষিতে লেখা।

৩” স্বাধীনতার পর বাংলাদেশে যা কিছু ভাল চলেছে যা কিছু মাথা তুলে দাঁড়াতে পেরেছে তারই পেছনে লেগেছে এক বিশেষ শ্রেণী । চিনিশিল্প , T & T TELEPHONE এবং সর্বশেষ পাবলিক বিশ্ববিদ্যালয় সব কছু নষ্ট হয়েছে । সরকার বারবার হার মেনেছে এদের কাছে । প্রশাসন দালালী করেছে । এখন বাকী রইলো স্বাস্থ্য । যা কিছু প্রাইভেট হয়েছে সব সরকারী সে সেক্টর ধ্বংস হয়েছে ।বাংলাদেশের মত গরীব দেশ কিভাবে স্বাস্থ্য খাতে এভাবে সেবা দেয় ? MDGএর লক্ষ্য আগেই পূরণ করে ফেলে , গণ্ডা গন্ডা পুরষ্কার পায় । তখনই-MIDDLE CLASS রে বুঝায় বেবাক ডাক্তার কসাই । কয়েকটা চিহ্নিত মিডিয়া সে উদ্দেশ্যে(স্বাস্থ্য সেবা ধ্বংস করতে) আমাদের ভিলেন বানাচ্ছে । মিডিয়াগুলোতে ডাক্তারদের সম্পর্কে ইতিবাচক কথা কখনো আসেনা । তার উপর ডাক্তারদের সম্পর্কিত বিভিন্ন খবরে কমেন্ট মডারেশনে বাদ দেয় । কী আসহ্য পক্ষপাতিত্ব ।”

এতকাল বলে এসেছি এদের পর্দার আড়ালে থেকে ফান্ডিং করে ইন্ডিয়া-চায়না-মালয়শিয়া। আজকের এই একটা বিজ্ঞাপনই সেই ফান্ডিং পর্দার আড়াল থেকে লোকচক্ষুর (অবশ্যই বিবেক-বুদ্ধি সম্পন্ন মানুষের) সামনে নিয়ে আসলো।

আসুন নিজ দেশের ডাক্তারকে কসাই ডাকি, শ্রীলেদার্সে শপিং করে আসি।

লিখেছেন : ডা. মোহিব নীরব
পরিমার্জনা: বনফুল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন

10 thoughts on “নিজ দেশের ডাক্তারকে কসাই ডাকি, শ্রীলেদার্সে শপিং করে আসি”

  1. তার চেয়ে লিখতো
    “জুতো ছিঁড়ে গেছে??
    শ্রীলেদার্সে অবশ্যই আসবেন” তাইলে আমরাও কিনতাম :p

  2. প্রথম আলুর বিরুদ্ধে মামলা করে আরও ৫লাখ টাকা অর্থদন্ড করতে হবে।

    1. ২৯ মে, ২০১৫, শুক্রবার এ প্রকাশিত পত্রিকা

  3. Kosai ekta kharap gali keno hobe? Orato market price a mangso bikri kore. Hoito ojone kom dei. Seto sara bangaldesh e churir upor cholse. R jesob group er lokjon Dakat srenir ontorvukto Bangladeshi doctor ra tader onnotom!
    India te jara treatment niya asche tara khub valo jane parthokko ta ki. Bangladesher moto eto arame kono jobabdihita chara prithibir at kothao dactary kora jai amar Jana nei.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।