শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নিকট জনকে রক্তদান করা কি উচিত?

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

নিরাপদ রক্তের জন্য একসময়ের শ্লোগান ছিল- আপন জনকে রক্ত দিন। এই শ্লোগানের কারণে পেশাদার রক্তদাতার সংখ্যা কমতে শুরু করে। কিন্তু বিজ্ঞান একটি গতিশীল জিনিস। অনেক কিছুর ব্যাখ্যা আগে যেখানে ছিলোনা এখন তার অনেক কিছুই উন্মুক্ত। তেমনই একটি হলো- নিকট জনকে রক্ত দান থেকে বিরত থাকুন। কেন?

আমার শরীরে যা আছে তা আমার জন্য আপন কিন্তু আরেকজনের শরীরের জিনিস ক্ষতিকারকও হতে পারে। সেকারণে একজনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আরেকজনের শরীরে বসিয়ে দেওয়া যায়না।দিলে জীবনসংহারও হতে পারে।

শরীর কিভাবে বুঝে এটা আরেকজনের জিনিস? জীবাণু হোক বা যাই হোক, কারো শরীরে প্রবেশ করতে গেলে প্রথমে এসে উপস্থিত হয় প্রথম ধাপের প্রতিরক্ষা বা সেল মিডিয়েটেড ইমিউনিটি। সে বুঝার চেষ্টা করে এটাকে মেনে নেওয়া যায় কিনা মানে এটি শরীরবান্ধব কিনা। বান্ধব না হলে সেখানেই বিনষ্টের চেষ্টা আর বান্ধব হলে তো কথাই নেই, আপন করে নেওয়া। বিপত্তি আসলে এখানেই ঘটে অনেক জায়গায়। তারই উদাহরণ হলো, যখন আমরা নিকট জনকে রক্ত দান করি। রক্তদাতা আর গ্রহীতার জীনগত মিল থাকার কারনে রক্তের যে অংশটি নির্ণয় করে শত্রু না মিত্র তা তখন আর পার্থক্য করতে পারেনা। নিজের মনে করে আপন করে নেয়। দাতার রক্তে উপস্থিত T cell তখন শুরু করে ব্যাঘাত। কারণ নতুন পরিবেশ তো তার পরিচিত নয়। সে নষ্ট করা শুরু করে তার দ্বারা যা যা সম্ভব। যে রোগের উৎপত্তি হয় তার নাম Transfusion Associated Graft versus Host Disease.

 

আমরা ভাগ্যবান যে আমাদের পূর্ব পুরুষদের অনেক জাতি শাসন করে গেছে, ফলে মিশ্র প্রজাতির সৃষ্টি হয়েছে। জীনগত মিল অনেকের মাঝেই নেই সেই কারনে। জাপানের মত দেশ যাদের কে এতো জাতির অধীনে থাকতে হয়নি তাদের এই রোগের সম্ভাবনা প্রতি ৮৭৮ জনে ১ জন!! কতটা ভয়াবহ। রোগীর যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তখন আসলে কে আসল বা কে নকল যাচাই করার ক্ষমতা কমে যায় ফলে সৃষ্টি হতে পারে এই ঝামেলা। বাইরের দেশে Irradiated Blood দেওয়ার বিধান চালু রয়েছে এসব কারণে যাতে রক্ত গ্রহণ করার ফলে কারও জীবন চলে না যায় কারণ আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা ৯০%।

তাই এটাই সত্য- নিকট জনকে রক্ত প্রদান করা থেকে বিরত থাকুন।

ডা. আশরাফুল হক
সহকারী অধ্যাপক
ব্লাড ট্রান্সফিউশন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।