মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

নতুন ৬ টি মেডিকেল কলেজ। কার্যক্রম শুরু ২০১৫ এর ১০ জানুয়ারী।

ওয়েব টিমপ্রকাশ: ২২ আগস্ট ২০১৪, ৪:৩৪ · হালনাগাদ: ১ সেপ্টেম্বর ২০১৪ · ২ মিনিটে পড়ুন
নতুন ৬ টি মেডিকেল কলেজ। কার্যক্রম শুরু ২০১৫ এর ১০ জানুয়ারী।
লেখার আকার

১০ জানুয়ারি আসন্ন শিক্ষাবর্ষ থেকে অনুমোদিত নতুন ছয়টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন দিবস আগামী ১০ জানুয়ারি থেকে এই কলেজগুলোতে ক্লাস শুরু হবে। ২০১৪- ২০১৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকার ক্রমানুসারে এই ছয়টি নতুব মেডিকেল কলেজে ভর্তি করা হবে।

নতুন মেডিকেল কলেজগুলো হল,

  • সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল
  • মানিকগঞ্জ মেডিকেল কলেজ
  • জামালপুর মেডিকেল কলেজ
  • পটুয়াখালী মেডিকেল কলেজ
  • টাঙ্গাইল মেডিকেল কলেজ ও
  • রাঙামাটি মেডিকেল কলেজ।

medical-e1407070621584

এ নিয়ে দেশে সরকারি মেডিকেলের সংখ্যা দাঁড়ালো ২৯টি। 

স্বাস্থ্যসচিব এমএম নিয়াজ উদ্দিন জানিয়েছেন, নতুন কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ৫১ জন করে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পটুয়াখালী, মানিকগঞ্জ ও টাঙ্গাইলে মেডিকেল কলেজ করার ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল। সিরাজগঞ্জ ও জামালপুরে মেডিকেল কলেজ নিয়ে বিভিন্ন স্তরে ইতিপূর্বে আলাপ আলোচনা হয়েছে।

এছাড়া রাজধানীর মুগদায় ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকেও মেডিকেল কলেজে রূপান্তরিতা করার নির্দেশ দেয়া হয়েছে। শুধু অনুমোদনের অপেক্ষায়। প্রধানমন্ত্রীর নির্দেশেই ওই হাসপাতাল ক্যাম্পাসে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। কিছু দিনের মধ্যেই মুগদা মেডিকেল কলেজের অনুমোদন হয়ে যাবে এবং চলতি বছর থেকেই শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
নতুন মেডিকেল কলেজগুলো নিয়ে সরকারি মেডিকেলের সংখ্যা দাঁড়াল সর্বমোট ৩০টি। নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ফলে প্রতি কলেজে ৫১টি করে আসন সৃষ্টি হয়েছে। সে হিসেবে ৭টি মেডিকেল কলেজে ৩৫৭টি আসন হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুগদা ছাড়া নতুন সব মেডিকেল কলেজ নির্মাণ করা হবে জেলা সদর হাসপাতালে।

সরেজমিনে জানা যায়, জেলা সদরের মেডিকেল কলেজগুলোতে ক্লাস করানোর মতো পর্যাপ্ত স্থান নেই। এবং প্রতিটি সদর মেডিকেলে আলাদা কোন একাডেমি ভবন নেই। আরো জানা যায়, এসব মেডিকেলে শিক্ষক ও একাডেমি ভবন সঙ্কট হতে পারে। এরমধ্যে পটুয়াখালী সদর মেডিকেল কলেজের অবস্থা বেশ শোচনীয়। এ হাসপাতালে শিক্ষার্থীদের ক্লাস করানোর মতো নূন্যতম ব্যবস্থাও নেই। তাই কলেজটি নিয়ে বিপাকে রয়েছে প্রশাসন। এ বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থী ভর্তি করা হলে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।