মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস সংবাদ

নতুন অধ্যক্ষ পেল দুই মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ মার্চ ২০২৫, ১০:৪০ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫

নতুন অধ্যক্ষ পেয়েছে নোয়াখালী মেডিকেল কলেজ ও খুলনা মেডিকেল কলেজ।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদকে একই মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে।

একইসাথে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আমিনুর রহমানকে নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’

এতে আরো বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তা আগামী ১৩ মার্চের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্মাণ কাজ উদ্বোধন

রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০১ ডিসেম্বর) নগরীর বাজে সিলিন্দার প্রকল্প এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক। এ…

১ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

আরো তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন 

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ এবার তিন সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ (১৮ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মোঃ সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার…

১৯ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি 

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মোঃ সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা…

৩১ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।