মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো নর্থ ইষ্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

Sarif Sahriarপ্রকাশ: ৮ অক্টোবর ২০২০, ৪:১০ · ১ মিনিটে পড়ুন
ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো নর্থ ইষ্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৮ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার

দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ ও ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন পালন করে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিলেটের স্বনামধন্য এই প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কলেজ ও হাসপাতাল প্রাঙ্গন এবং নগরীর আব্দুস সামাদ চত্বরে এই প্রতিবাদী মানববন্ধন পালন করে। সারা দেশে ধর্ষণ বন্ধ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানায় তারা। পাশাপাশি এ বিষয়ে প্রশাসনের ফলপ্রসূ হস্তক্ষেপের জন্যও দাবি ওঠে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজটির প্রিন্সিপাল অধ্যাপক ডা. মোঃ মনোজ্জির আলী, অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, অধ্যাপক ডা. আলমগীর আদিল সামদানী, অধ্যাপক ডা. হামিদা খাতুন, অধ্যাপক ডা. ফাহমিদা আলী, অধ্যাপক ডা. মাহমুদা কামরুন্নাহার, সহযোগী অধ্যাপক ডা. তনুশ্রী সরকার, সহকারী অধ্যাপক ডা. স্মিতা রায় এবং কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পাশাপাশি নগরীর সচেতন নাগরিকরাও এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

আর কোনো বোন যেন নির্যাতনের শিকার না হয় এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে আসে এই কর্মসূচিতে।

আমাদের সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কন্ঠে এ দাবি জোরালো হলে আর কোনো ধর্ষকের মুখ সমাজ দেখবে না, বলে আশা ব্যক্ত করে সমাজে গণ্যমান্যরা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।