মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
কনফারেন্স নিউজ

দেশের সব জেলায় হবে ডায়ালাইসিস সেন্টার

Platformপ্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ৭:৫১ · ১ মিনিটে পড়ুন
দেশের সব জেলায় হবে ডায়ালাইসিস সেন্টার
লেখার আকার

১২ ফেব্রুয়ারি ২০২০: দেশের প্রতিটি জেলা হাসপাতালসহ সব মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। জেলা হাসপাতালগুলোতে ১০ শয্যা এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টারের জন্য ২৫৫ কোটি ২২ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।

এ বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন জানান, “উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও জেলা হাসপাতালগুলোর পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কিডনি রোগের চিকিৎসা হলেও রোগীর সংখ্যায় তা খুবই অপ্রতুল।”

অথচ কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে গ্রামের কিডনি রোগীদের জেলা শহরেই উন্নত চিকিৎসা দিতে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে।

তিনি বলেন, “এ প্রকল্পটিসহ বৈঠকে বিভিন্ন খাতের মোট নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পুরো ব্যয়ের যোগান হবে অভ্যন্তরীণ উৎস থেকে, যার মধ্যে ২ হাজার ৪২২ কোটি ২৭ লাখ টাকা সরকারের তহবিল থেকে আসবে। বাকি ৩১৩ কোটি ৮২ লাখ টাকা বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে।”

নিজস্ব প্রতিবেদক/মোঃ নাজমুল হক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নিম্নআয়ের মানুষের ২০ শতাংশ ব্যয় ওষুধের পেছনে

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ রোগাক্রান্ত মানুষকে প্রায়ই কিছু না কিছু ওষুধ খেতে হয়। নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতির বাজারে যেখানে সাধারণ মানুষের তিনবেলা আহারের জোগান দেওয়াই কষ্টকর, সেখানে জীবন রক্ষার জন্য দ্বিগুণ-তিনগুণ দামে ওধুষ কিনতে গিয়ে জীবন আরও ওষ্ঠাগত। দেশে এখন নিম্নআয়ের…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ইন্দোনেশিয়ায় শুরু হল ‘দ্য ইউনিয়ন ওয়ার্ল্ড কনফারেন্স অন লাংস’

মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ইন্দোনেশিয়ার বালিতে আজ মঙ্গলবার শুরু হয়েছে ফুসফুস স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন 'দ্য ইউনিয়ন ওয়ার্ল্ড কনফারেন্স'। যক্ষ্মা ও ফুসফুসের রোগবিষয়ক আন্তর্জাতিক মোর্চা দ্য ইউনিয়ন ৫৫তম এই সম্মেলনের আয়োজন করেছে। সারা বিশ্বের তিন হাজারের বেশি প্রতিনিধি এ সম্মেলনে…

১২ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

সরকার কর্তৃক নির্ধারিত হবে বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মূল্য

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ নভেম্বর, ২০২০, সোমবার   সরকার হতে নির্ধারণ করে দেওয়া হবে বেসরকারি মেডিকেলের স্বাস্থ্য সেবার মূল্য। গত বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর সেবা পর্যালোচনার বিষয়ে মালিক ও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন মন্ত্রণালয়।…

২৩ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।