বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দেশের ক্রান্তিকালে কর্মক্ষেত্রে যোগদানের অনুমতি চেয়ে ৭১ চিকিৎসকের আবেদন

২৯শে এপ্রিল,বুধবার,২০২০

করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এখন পর্যন্ত কোনো প্রতিষেধক হাতের নাগালে এসে পৌছায়নি। বাংলাদেশে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।দিন দিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই যুদ্ধের সম্মুখযোদ্ধা চিকিৎসকরাই। বাংলাদেশে চিকিৎসকরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন,অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে চিকিৎসক আক্রান্তের হার অনেক বেশি।তবুও চালিয়ে যাচ্ছেন এই যুদ্ধ।

চিকিৎসকদের মাঝে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্রুতই নতুন করে চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৩৯তম বিশেষ বিসিএস এ উত্তীর্ণদের থেকে চিকিৎসক নিয়োগের বিষয়টি ভাবা হচ্ছে বিশেষভাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এই নিয়োগ দ্রুতই শেষ করতে চায়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, সরকার চাইলে বিশেষ এই উদ্যোগ নিয়ে কাজ করতে প্রস্তুত পিএসসি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পেয়েছেন তারা।

৩৯তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে গত ৮ই ডিসেম্বর ৪ হাজার ২০৩ জন সহকারি সার্জন যোগদান করেন দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে।
আর ২৪০ জন যোগদান করেন সহকারি ডেন্টাল সার্জন হিসেবে। কিন্তু পিএসসি কর্তৃক সুপারিশকৃত হবার পরেও ৭১জন চিকিৎসক যোগদান করতে পারেননি। তাদের সবকিছু ঠিক থাকলেও তারা ভেরিফিকেশনে আটকে যান।
এই ৭১ জন চিকিৎসকের বিশেষ আবেদন, দুর্যোগকালীন সময়ে তাদের নিয়োগ দেয়া হোক। সুযোগ করে দেয়া হোক জনগণের সেবার।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার কথা বলা হচ্ছে। এরজন্য কমপক্ষে ২/৩ সপ্তাহ প্রয়োজন। কিন্তু আমাদের নিয়োগ দেয়া ২/৩ দিনের মধ্যেই সম্ভব। আমরা মানবতার সেবার উদ্দেশ্যেই চিকিৎসক হয়েছি। এই সময়ে আমাদের বসে থাকতেও খারাপ লাগছে।
এদের মাঝে আরেকজন চিকিৎসক বলেন, ভেরিফিকেশনের সময় অনেকেই শত্রুতা করে ভুল তথ্য দিয়ে থাকেন। এরকম কিছু হলেও হতে পারে। যাইহোক আমাদের আবেদন, আমাদের নিয়োগ দেয়া হোক। আমরা সেবা করতে চাই।
এই ৭১ চিকিৎসকের মধ্যে অন্য একজন বলেন, আমরা যোগ্যতা সম্পন্ন জন্যই সুযোগ পেয়েছি বিসিএস এ। কিন্তু আমরা ভেরিফিকেশনে আটকা পড়ে গেলাম। কিন্তু যেখানে ২ হাজার উত্তীর্ণ চিকিৎসক নেবার কথা বলা হচ্ছে। আর আমরা পিএসসি থেকে সুপারিশপ্রাপ্ত। আমাদের সুযোগ করে দেবার আকুল আবেদন জানাচ্ছি।

তথ্যসূত্র :জাতীয় দৈনিক

নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।