মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
জাতীয় নিউজ

দেশেই আন্দোলনে আহত দুজনের চোখে কর্নিয়া প্রতিস্থাপন সম্পন্ন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ৪:২০ · ২ মিনিটে পড়ুন
দেশেই আন্দোলনে আহত দুজনের চোখে কর্নিয়া প্রতিস্থাপন সম্পন্ন
লেখার আকার

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

গত (২০ অক্টোবর) জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে চোখে গুলি লাগা দুজনের কর্নিয়া প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২০ তারিখ রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ইসরাফিল ও অনিকের কর্নিয়া প্রতিস্থাপন সার্জারি শেষে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম গণমাধ্যমকে এ কথা জানান।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা থেকে শুরু করে পুনর্বাসনে সরকার আহতদের পাশে থাকবে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, চিকিৎসা থেকে শুরু করে রিহ্যাবিলিটেশন পর্যন্ত সরকারকে আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে হবে। এটা সরকারের দায়িত্ব।

অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা চক্ষু হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এছাড়া সদ্য সার্জারিকৃত ইসরাফিল ও অনিকের পরিবারের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দুইজন রোগীর চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন করার জন্য সেবা ফাউন্ডেশন, ইউএসএ, নেপাল থেকে অতি সংবেদনশীল কর্নিয়াল টিস্যু বাংলাদেশে আনা হয়। অবশ্য এর আগে সেবা ফাউন্ডেশন থেকে ৪০টি কর্নিয়া পাওয়ার আশ্বাস পাওয়া গেছে।

তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্দোলনে আহত দুজনের চোখের কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হয়। উপদেষ্টা বলেন, বৈষমবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা ও তারা যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে তা থেকে তাদেরকে তুলে আনার জন্য আমাদের চেষ্টা করতে হবে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না ব্যক্তি হিসেবে আমি আপনি সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে চোখের চিকিৎসার নানা ধাপ আছে, চোখের চিকিৎসা আর সার্জারি কারও এক মাস কারও ছয় মাস লাগে। এভাবে চোখের অবস্থা ভালো হলে কর্নিয়া সার্জারি করা হবে। পর্যাপ্ত কর্নিয়া আমাদের রেডি আছে। এ সময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরীসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

৮ মাস ধরে বেতন বন্ধ শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ দেশের ৩৫টি শিশু বিকাশ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরূ গত আট মাস ধরে বেতন পাচ্ছেন না। এমনকি এ ব্যাপারে কোনও সদুত্তরও দিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। অথচ বেতন না পেয়ে এসব কর্মকর্তা-কর্মচারীর মানবেতন জীবনযাপন করতে হচ্ছে। মঙ্গলবার রাজধানীর…

২০ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

রোগীর চাপ থাকলেও মানসম্পন্ন চিকিৎসা মিলছে হৃদরোগ হাসপাতালে

শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ দেশে হৃদরোগের চিকিৎসায় নিবেদিত সর্ববৃহৎ বিশেষায়িত সরকারি হাসপাতাল ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস’ (এনআইসিভিডি)। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি দীর্ঘদিন ধরে অগণিত রোগীকে সেবা দিয়ে আসছে। সময়ের ব্যবধানে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে অতিরিক্ত…

১১ জানুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।