মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
গুনী মানুষ

দন্তচিকিৎসা ও শিক্ষায় অসামান্য অবদানে প্রফেসর ডা. মোঃ ইমাদুল হকের ডক্টরেট ডিগ্রী অর্জন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৮, ৩:২৯ · ২ মিনিটে পড়ুন
দন্তচিকিৎসা ও শিক্ষায় অসামান্য অবদানে প্রফেসর ডা. মোঃ ইমাদুল হকের ডক্টরেট ডিগ্রী অর্জন
লেখার আকার

 

28381472_10204058512219619_2143172865_n (1)

আজ ২০ ফেব্রুয়ারি,২০১৮।

 

 

 
গতকাল ১৯ ফেব্রুয়ারি  অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩য় তম সমাবর্তন অনুষ্ঠান। উক্ত সমাবর্তনে অন্যান্যদের মধ্যে, বাংলাদেশে দন্ত চিকিৎসা ও দন্ত শিক্ষার উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রফেসর ডা. মোঃ ইমাদুল হক কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মাণ সূচক ডক্টরেট (পিএইচডি) ডিগ্রী প্রদান করা হয় ।

ঢাকা ডেন্টাল কলেজের প্রথম ব্যাচে ভর্তি হওয়া ৬ জন ছাত্রের মধ্যে প্রথম ছাত্র ছিলেন প্রফেসর ডা. মোঃ ইমাদুল হক।সেইসময় ঢাকা ডেন্টাল কলেজেের নিজেদের নিরপেক্ষ কোন জায়গা ছিল না । তাই ১৯৬১ সালের ২৫ শে আগস্ট ঢাকা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের নিচতলায় মর্গ কক্ষের পাশে একটি কক্ষে  ঢাকা ডেন্টাল কলেজের প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম শুরু হয়।

 

28232790_10204058512819634_6800268_n

 

 

১৯৬৬ সালে বিডিএস ডিগ্রী অর্জনের পর, ডা. মোঃ ইমাদুল হক অর্থোডন্টিক্স বিষয়ে যুক্তরাজ্যের ‘রয়াল কলেজ অফ সার্জনস’  থেকে  উচ্চতর ডিগ্রী অর্জন করেন।  কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা ডেন্টাল কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ঢাডেক অধ্যক্ষ(১৯৭৮) হিসেবে স্বল্পকালীন দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘদিন তিনি সিটি ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও অর্থোডন্টিক্স বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন । এছাড়া তিনি বাংলাদেশের ডেন্টাল শিক্ষার কোর্স কারিকুলাম পরিবর্তন ও পরিবর্ধনে বেশ অগ্রসর ভূমিকা পালন করেছেন ।

 

 

28340878_10204058511939612_191280661_o

 
ঢাকা ডেন্টাল কলেজ,বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ অর্থোডন্টিক্স এর দাপ্তরিক লোগো তাঁর-ই হাতের নকশা।  তিনি ‘International College of Dentists’ এবং ‘World Federation of Orthodontists’এর ফেলোশীপ,এফসিপিএস(অন.) (বাংলাদেশ),ওরাল হ্যাল্থ ফাউন্ডেশন কর্তৃক ‘প্রফেসর অফ মেরিট ২০১০’ ,বাংলাদেশ এন্ডোডন্টিক সোসাইটি কর্তৃক ‘Life Time Achievemnet Award’ সহ বিভিন্ন সময় তাঁর অবদানের জন্য সম্মানিত হয়েছেন।

 

28309347_10204058523339897_644564404_o

তাঁর প্রকাশিত ১৬টি বইয়ের মাঝে সাধারণ মানুষের জন্য মুখ ও দন্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ২ টি এবং দন্ত বিষয়ে অর্থোডন্টিক্স বিভাগের একটি পাঠ্য বই রয়েছে ।

 

 

 

বাংলাদেশে দন্ত চিকিৎসা পেশায় উন্নয়নের অগ্রপথিক ,অসাধারণ ও গুণী অধ্যাপক ডা.মোঃ ইমাদুল হককে জানাই প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন।

 

 

তথ্য ও ছবি: ডা. সাবরিনা ফরিদা চৌধুরী প্ল্যাটফর্ম ডেন্টাল উইং

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।