মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

তার মায়ের অপরাধ সে একজন ডাক্তার!!!

Platformপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১০:৫৮ · ২ মিনিটে পড়ুন
তার মায়ের অপরাধ সে একজন ডাক্তার!!!
লেখার আকার

১৫ এপ্রিল ২০২০
ডা. শায়লা সুলতানা

আমি একজন অপরাধী মা। অপরাধী কারণ আমি আমার সন্তানকে তার মায়ের আদর-স্নেহ থেকে বঞ্চিত করছি।

আমি একজন মেডিকেল সনোলজিস্ট- মানে এক্সরে, ইকুকার্ডিওগ্রাম, আল্ট্রাসনোগ্রাম এসব পেশেন্টের সাথেই আমার বাস। উল্লেখ্য এই যে আমি করোনায় একজন ফ্রন্টলাইন ফাইটারের কেউইনা।

এক বেসরকারি হাসপাতালে আমার এই সনোলজিস্টের চাকরি। করোনা আতংক শুরু হবার পর আমাদের প্রোটেকশন লাগতে পারে বিষয়টি বার বার অবহিত করার পরও জিনিস টা কারো মাথায় ছিল না।

চাইলেই, বহিঃবিভাগ সেবাগুলো বন্ধ করা যেতো, হয়তো সেটাও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় নি। আমাদের কাজ চলছিলো নিজেদের কেনা মাস্ক আর হাসপাতালের ডিজপোজেবল গাউন দিয়ে। কিন্তু ভাগ্যের কি পরিহাস বহিঃবিভাগে রোগী দেখতে গিয়েই সংস্পর্শে আসি করোনা পজিটিভ রোগীর। যেহেতু লিম্ব ডপ্লার (আল্ট্রায় ব্যবহৃত যন্ত্র) কাজেই সংস্পর্শে ছিলামও বেশিক্ষণ ধরে। এরপরও হাসপাতাল কতৃপক্ষ কর্ণপাত না করায় কাজ চালিয়ে যাই।

আমি জানি না কেন সবাই জিনিসটাকে সিরিয়াসলি নিতে চাচ্ছিলেন না। গতকাল পর্যন্ত আমাদের হাসপাতালে দুইজন সিস্টার পজিটিভ যারা আমার সাথেই ছিলো। আমি এখনো টেস্ট করি নি। আমার নিজের এবং হাসপাতালের ইনফেকশন কন্ট্রোল এর পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে আছি। ২০ই এপ্রিল টেস্ট করাবে তারা বলল। আমারও নিজের জন্য আপত্তি নেই। কিন্তু আমরা কতজন কে ইনফেকটেড করে ফেললাম জানিনা-এর দায় কার আমার জানা নেই।

আপাতত বাসায় মা-কন্যা ভিডিও কলে কথা বলছি; যদিও বাচ্চাটা মন খারাপ করছিলো মাঝে মাঝেই। সে তার মাকে ছুঁয়ে দেখতে চায়। কেমনে বুঝাই রোগীর আল্ট্রাসাউন্ড করতে গিয়ে তার মা অস্পৃশ্য হয়ে গিয়েছে?

কাজেই আমার মত যারা সনোলজিস্ট আছেন একটু বুঝে শুনে কাজ করবেন। নিজের সেফটি মাথায় রেখে; কারন মাথার উপরে আল্লাহ ছাড়া আর কেউ আছে কিনা জানা নেই। ভালো থাকুন সবাই। সাবধানে থাকুন।

দিনশেষে বাচ্চাটার কাছে আসার আকুতির কাছে আমি অপরাধী মা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।