মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ঢামেকে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি- ১ম প্লাজমা দান করলেন দুই করোনাজয়ী চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ মে ২০২০, ৮:৪৮ · ২ মিনিটে পড়ুন
ঢামেকে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি- ১ম প্লাজমা দান করলেন দুই করোনাজয়ী চিকিৎসক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ মে, ২০২০, শনিবার

কোভিড-১৯ চিকিৎসায় সারাবিশ্বেই আশার আলো নিয়ে এসেছে প্লাজমা থেরাপি। এরই প্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধীনে আজ থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো প্লাজমা থেরাপির উদ্দ্যেশ্যে প্লাজমা সংগ্রহ কার্যক্রম।

কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া ব্যক্তির শরীর থেকে সংগৃহীত প্লাজমা করোনা আক্রান্ত রোগীদের শরীরে প্রয়োগের উদ্দেশ্যে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালিত হবে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর নির্দেশনা অনুসারে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল এবং ঢাকা মেডিকেল কলেজ ইথিক্যাল রিভিউ কমিটি কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। সম্মুখযোদ্ধা হিসেবে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় কোভিড-১৯ আক্রান্ত হন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের ডা. দিলদার হোসেন বাদল (রামেক-৩৮তম ব্যাচ ) এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিওলজি বিভাগের ডা. পিয়াস (স্যাসমেক-৩৪ তম ব্যাচ)। করোনা থেকে সুস্থ হয়েই তাদের শরীর থেকে তারা প্লাজমা দান করলেন যা ব্যবহৃত হবে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায়। সন্ধ্যানী কেন্দ্রীয় পরিষদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে এই দুই করোনাজয়ী চিকিৎসকের নিকট থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। আজকের প্লাজমা সংগ্রহ কার্যক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন, হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ খান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মাজহারুল হক তপন, একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাশফিয়া ইসলাম সহ বিভাগের অন্যান্য চিকিৎসক বৃন্দ এবং সন্ধানী কেন্দ্রীয় পরিষদের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্লাজমা দানকারী এক চিকিৎসক

প্রসঙ্গত, আগামীকাল থেকে প্রতিদিন করোনা থেকে সেরে ওঠা রোগীরা সেরে ওঠার ১৪ দিন অতিবাহিত হলে প্লাজমা দানের জন্য সন্ধানী কেন্দ্রীয় পরিষদ কিংবা ঢামেক ট্রানফিউশন মেডিসিন বিভাগে যোগাযোগের মাধ্যমে প্লাজমা দান করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক
ফিরদাউস আলম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।