মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ · ৮ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা মেডিকেল কলেজ

ঢামেকের ইন্টার্ন চিকিৎসক বর্বরোচিত হামলার শিকার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ আগস্ট ২০২২, ৩:৫৭ · ২ মিনিটে পড়ুন
ঢামেকের ইন্টার্ন চিকিৎসক বর্বরোচিত হামলার শিকার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৯ আগস্ট, ২০২২, মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র কর্তৃক ঢাকা মেডিকেল হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেন বর্বরোচিত হামলার শিকার হয়েছেন।

ডা. মো. সাজ্জাদ হোসেন এর বক্তব্য অনুযায়ী, গত ৮ আগস্ট (সোমবার) রাত ৯.৩০ টার দিকে তিনি শহীদ মিনার সংলগ্ন মূল বেদির পাশে রেলিং এ বসে থাকাকালীন সময়ে ঘটনার সূত্রপাত ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র এসে তার আইডি কার্ড দেখতে চায়। আইডি কার্ড সাথে না থাকায় তারা জবাবদিহিতা চায় ও তারা সবসময় নিজেদের আইডি কার্ড সাথে রাখে বলে দাবি করে। সহসাই তারা অতর্কিত আক্রমণ শুরু করে এবং উক্ত চিকিৎসকের উপর এলোপাথাড়ি হামলা চালায়। অতঃপর তাদের সাথে আরও ৪-৫ জন যুবক যুক্ত হন এবং ক্রমাগত মারধর করতে থাকে। নির্মম আঘাতে তার কানের পর্দা ছিড়ে গেছে। কানে কম শুনতে পাচ্ছেন। দাঁতের মাড়ি কেটে গেছে। চোখের ডান পাশে রক্ত জমাট বেঁধেছে।

চিকিৎসক সাজ্জাদ হোসেন জানান, “পুরো সময়টাতে সৌজন্যতামূলক ব্যবহার করার পরেও কতিপয় ছাত্র এই সহিংস কর্মকাণ্ড ঘটান। বেদির আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও তারা কেউ এর প্রতিবাদ করেননি।”

তিনি আরও বলেন, “ইন্টার্ন ডাক্তার হিসেবে যুক্ত হওয়ার পর থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটের ছাত্রদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। পুরো জীবদ্দশায় তিনি কারো সাথেই কখনো মারামারিতে লিপ্ত হননি। অথচ আজ তিনি তার এই প্রতিদান পেয়েছেন। যেই শহীদ মিনার প্রথম বানানো হয়েছিল ঢাকা মেডিকেলের হলে, সেই শহীদ মিনারে ঢাকা মেডিকেলের চিকিৎসক পরিচয় দেওয়ার পরেও তাকে এইভাবে এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক//ফাহমিদা হক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।