শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকা মেডিকেলের দুই ছাত্রীর স্কুটিতে দেশ ভ্রমণ

মেডিকেলের ক্লাস, আইটেম, প্রফ পরীক্ষার মাঝে সময় পেলেই ঘুরে বেড়ানোর ঝোঁক থেকে ঢাকা মেডিকেল কলেজের কে-৬৯ ব্যাচের দুই ছাত্রী সাকিয়া হক ও মানসী সাহা মিলে গড়ে তুলেছে ভ্রমণপ্রিয় নারীদের সংগঠন ট্রাভেলেটস অব বাংলাদেশ। এবার তারা বেড়িয়েছে সারা দেশ ঘুরতে। তাঁদের ভ্রমণ-স্লোগান ‘নারীর চোখে বাংলাদেশ’। সাকিয়া ও মানসীর সঙ্গে এই ভ্রমণের প্রথম পর্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুন্নাহার ও ইডেন মহিলা কলেজের নাজমুন নাহার মুক্তা।

গত ৬ এপ্রিল সকালে তারা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে যাত্রা শুরু করে। যাত্রাবাড়ী ফ্লাইওভার, কাঁচপুর ব্রিজ পেরিয়ে তাঁরা পৌঁছায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। সেখানে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের মেয়েদের সঙ্গে তাঁরা মতবিনিময় করে। তাদের সমস্যার কথা শোনে। দুই দিন ধরে ঘুরে বেড়ায় ব্রাহ্মণপাড়া হস্তশিল্প, সদাসদি ভূঁইয়াবাড়ি, লোতাব্দি কাতানপল্লি, বাটিকগ্রাম, সাতগ্রাম জমিদার বাড়িসহ নানা জায়গায়। আড়াইহাজার থেকে রামচন্দ্রপুর ফেরি পার হয়ে ৮ এপ্রিল চলে যায় কুমিল্লার মুরাদনগর। ৯ এপ্রিল তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জ হয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা যায় সেখানে কসবা বালিকা বিদ্যালয়ে মতবিনিময় করে। এরপরে গত ১১ এপ্রিল দুপুর ২টার দিকে তারা ঢাকা এসে পৌঁছায়।

তারা জানায়, বছরজুড়ে তাঁরা প্রতিটি জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থান তো ঘুরে দেখবে, সেই সঙ্গে কথা বলবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে। এই যাত্রায় তারা হাজির হচ্ছে প্রতিটি জেলার অন্তত একটি স্কুলে। সেখানে মেয়েদের জন্য আয়োজন করা হচ্ছে সেমিনার। এতে তারা স্কুলপড়ুয়া মেয়েদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা, স্বাস্থ্যসচেতনতা, আত্মরক্ষা, ভ্রমণসহ নানা বিষয়ে খোলাখুলি কথা বলে, তাছাড়া নিজেদের ভ্রমণ অভিজ্ঞতাও শোনায়। নিজেরা শোনে স্কুলপড়ুয়া মেয়েদের সমস্যার কথা, দেয় সমাধান।

FB_IMG_1491887457627

সাকিয়া বলেন, ‘স্কুটিতে প্রথম যাত্রা বলে ভ্রমণের প্রথম ধাপে আমরা অপেক্ষাকৃত পরিচিত তিনটি জেলা নির্বাচন করেছি, যেখানে আমাদের পরিচিত মানুষের সহযোগিতা পাওয়া যাবে। এবারের ভ্রমণ অভিজ্ঞতা নিয়েই আমরা সারা দেশের ভ্রমণ পরিকল্পনা সাজাব।’

পরিচিত মানুষের সহযোগিতা নিয়েই তাঁরা ৬৪ জেলার ভ্রমণ পরিকল্পনা সাজাচ্ছেন। মতবিনিময় করেছেনও তাঁদের সহযোগিতায়। প্রতিদিন তাঁরা সকাল থেকেই বেরিয়ে পড়ে। প্রথমে কোনো একটি স্কুলের মেয়েদের সঙ্গে মতবিনিময় করে। এরপর স্কুটি হাঁকিয়ে ঘুরে বেড়ায় সে এলাকা।
কিছুদিন আগে তাঁরা স্কুটি দুটি পেয়েছে কর্ণফুলী স্কুটির সৌজন্যে। তাঁদের ভ্রমণ পরিকল্পনা শুনেই প্রতিষ্ঠানটি এগিয়ে আসে। তখনো দুজনের একজনও ঠিকমতো স্কুটি চালাতে পারতো না। তবে দিন গড়াতেই মাঠ কিংবা ফাঁকা জায়গায় নির্ঝঞ্ঝাট চালাতে শিখে ফেলে। কিন্তু রাজপথে নামলেই বিপদ! রাজধানীর রাস্তায় মনের জোরে চালায় কিছুদিন। একটু একটু করে হাত পাকিয়ে বেরিয়ে পড়লেন দেশের পথে।

মানসী সাহা বলে, ঘুরতে ঘুরতে বিচিত্র সব অভিজ্ঞতা হচ্ছে, যার অধিকাংশই ইতিবাচক। চারজন মেয়ে স্কুটি চালাচ্ছে দেখে পথে অনেকে হাঁ করে চেয়ে থাকেন। আবার অনেকেই বাহবা দেন তাঁদের সাহসের, উদ্যোগের জন্য।

এভাবেই এগিয়ে চলছে তাঁদের দেশ দেখা। যাত্রাসঙ্গী দুটি স্কুটি। প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে নারীদের জন্য তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

সংবাদদাতা: বনফুল রায়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

71 thoughts on “ঢাকা মেডিকেলের দুই ছাত্রীর স্কুটিতে দেশ ভ্রমণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।