মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চালু হচ্ছে করোনার নমুনা সংগ্রহের ৮টি বুথ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ মে ২০২০, ১১:১৮ · ১ মিনিটে পড়ুন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চালু হচ্ছে করোনার নমুনা সংগ্রহের ৮টি বুথ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
১৩ই মে, বুধবার, ২০২০

আজ ১৩ই মে, বুধবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি নগর ভবনে সীমিত পরিসরে আয়োজিত সে অনুষ্ঠানে তিনি জানান, “শীঘ্রই সরকারের স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত মোট আটটি স্থানে বুথ স্থাপন করবে (ডিএনসিসি)।” এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ বেসরকারি সংস্থা “ব্র্যাক” এর সঙ্গে আলোচনা করছে। বুথগুলোতে নমুনা সংগ্রহের পর স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ল্যাবগুলোর মাধ্যমে সেই ফলাফল জানানো হবে।

আতিকুল ইসলাম বলেন, “ইতিমধ্যেই করোনাভাইরাস বিস্তার রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে ১০টি ওয়াটার ব্রাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক ছিটানো হচ্ছে। ” ওয়াটার ব্রাউজার ছাড়াও ওয়ার্ডের গলিগুলোতে হস্তচালিত স্প্রের মাধ্যমে ডিএনসিসির কর্মীরা জীবাণুনাশক ছিটাচ্ছেন বলেও জানান তিনি। সেই সাথে ঢাকা উত্তরের সব ওয়ার্ড, রাস্তার পাশে ও খোলা জায়গায় পথচারীদের হাত ধোয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

এরই সাথে করোনার চিকিৎসায় অস্থায়ীভাবে ডিএনসিসির মহাখালীর মার্কেট ভবনকে “করোনা হাসপাতাল ও আইসোলেশন সেন্টার” হিসেবে ব্যবহারের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করার তথ্যও দেন মেয়র আতিকুল। স্বাস্থ্য অধিদপ্তর এখনো এটি ব্যবহার শুরু না করলেও কিছুদিনের মধ্যেই এর ব্যবহার শুরু হবে বলে আশ্বাসও দেন তিনি।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।