মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ডেডিকেটেড কোভিড- ১৯ হাসপাতালের তালিকা

Platformপ্রকাশ: ১৫ মে ২০২০, ৯:০০ · ২ মিনিটে পড়ুন
ডেডিকেটেড কোভিড- ১৯ হাসপাতালের তালিকা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ মে ২০২০, বৃহস্পতিবার :

কোভিন-১৯ আক্রান্ত রোগীদের ভর্তির জন্য ঢাকা শহর দেশের আট বিভাগে ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের নাম ও আইসোলেশন বেড, আই সি ইউ বেড সংখ্যার তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

জাতীয় কোভিড-১৯ চিকিৎসাব্যবস্থাপনা গাইডলাইন অনুসারে হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন এমন সকল কোভিড-১৯ সন্দেহভাজন/সম্ভাব্য ও নিশ্চিত রোগীগণ ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ভর্তি হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর। (গাইডলাইন লিংকঃ dghs.gov.bd)

উল্লেখ্য স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ঢাকা শহর সহ দেশের প্রতিটি বিভাগেই সরকারী ও বেসরকারি হাসপাতালের নাম,আইসোলেশন বেডের সংখ্যা, আই সি ইউ বেড সংখ্যা প্রকাশ করা হয়েছে।
ঢাকা শহরে সরকারি-বেসরকারি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল সমূহে ২৯০০ টি আইসোলেশন বেড, ১৪৮ টি আই সি ইউ ও ১০২ টি ডায়ালাইসিস বেডের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও ঢাকা বিভাগে ১৩৯৬ টি আইসোলেশন বেড, ৪৭ টি আই সি ইউ বেড, চট্টগ্রাম বিভাগে ১১৩৮ টি আইসোলেশন বেড, ৩৪ টি আই সি ইউ বেড, ময়মনসিংহ বিভাগে ১০৮০ টি আইসোলেশন বেড, ৭ টি আই সি ইউ বেড, বরিশাল বিভাগে ৪১৩ টি আইসোলেশন বেড, ১৮ টি আই সি ইউ বেড, সিলেট বিভাগে ৩৪৮ টি আইসোলেশন বেড, ১৬ টি আই সি ইউ বেড, রাজশাহী বিভাগে ৯২৪ টি আইসোলেশন বেড, ২৮ টি আই সি ইউ বেড, খুলনা বিভাগে ৭১৩ টি আইসোলেশন বেড, ১৮ টি আই সি ইউ বেড এবং রংপুর বিভাগে ৭২২ টি আইসোলেশন বেড, ১৩ টি আই সি ইউ বেডের ব্যবস্থা করা হয়েছে যা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, ১৪ মে, ২০২০ বৃহস্পতিবার পর্যন্ত নতুন ১০৪১ জন সহো দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৮৬৩ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ১৪ জন সহো সর্বমোট মৃত্যুবরণ করেছেন ২৮৩ জন।

নিজস্ব প্রতিবেদক – ফিরদাউস আলম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।