মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
চট্টগ্রাম মেডিকেল কলেজ

ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে ৫০ জন চিকিৎসক সোমবার চট্টগ্রামে অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে যাচ্ছেন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ জুন ২০২২, ৫:৫৬ · হালনাগাদ: ৬ জুন ২০২২ · ১ মিনিটে পড়ুন
ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে ৫০ জন চিকিৎসক সোমবার চট্টগ্রামে অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে যাচ্ছেন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুন, ২০২২, সোমবার

আজ সোমবার, ৬ জুন, ২০২২ চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের চিকিৎসা দিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে ৫০ জনের দল চট্টগ্রাম যাচ্ছেন।

গতকাল ৫ জুন, রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. সামন্ত লাল সেন জানান, ‘চট্টগ্রামের চিকিৎসকরা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। আমিও তাদের সাথে যোগাযোগ রাখছি।’

৪ জুন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় চার শতাধিক আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতো সংখ্যক আহতদের চট্টগ্রামে চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার মতো যথেষ্ট সক্ষমতা তাদের আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও চিকিৎসক হতাহতদের চিকিৎসায় যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর সাথে আমার যোগাযোগ হয়েছে, তিনি আমাকে সব ধরনের নির্দেশনা দিয়েছেন।’

তাছাড়া রোববার দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আগামীকাল বার্ন ইনস্টিটিউট থেকে একদল চিকিৎসক আগামীকাল চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার কথা নিশ্চিত করেন।’

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডেঙ্গু চিকিৎসায় চমেক হাসপাতালে ৩ হাজার ব্যাগ স্যালাইন বরাদ্দ

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ডেঙ্গু চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জন্য তিন হাজার ব্যাগ নরমাল স্যালাইন বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক এ স্যালাইন বরাদ্দ দেওয়া হয়…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

শৃংখলা ভঙ্গের অভিযোগে চমেকে ইন্টার্ণ চিকিৎসকসহ ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১১ শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ (২৮ অক্টোবর) গণমাধ্যমকে এই তথ্য…

২৮ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

নিহতদের শনাক্তে চমেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুন, ২০২১, সোমবার আজ ৬ জুন, সোমবার সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন-বিস্ফোরণের ঘটনায় নিহত-নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির ফরেনসিক বিভাগ।  …

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।