মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

ডা. প্রকাশ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন- আপডেট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ১১:১৬ · ১ মিনিটে পড়ুন
ডা. প্রকাশ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন- আপডেট
লেখার আকার

গত ১২/০৭/২০১৮ বিকাল ৪:৩০ ঘটিকায় গাজীপুর সাইনবোর্ড এলাকায় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র ডাঃ প্রকাশ ঘাতক বিআরটিসি বাসের চাপায় প্রাণ হারায়।

আজ ১৪/০৭/২০১৮ তারিখে সকাল ৮ ঘটিকা হতে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের সকল ছাত্র-ছাত্রী, নার্স, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শান্তিপূর্ণ ভাবে কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখা হয়।পরে উর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দেন যে আগামী ২৪ ঘন্টার ভেতর ঘাতক বিআরটিসি বাস চালক কে আটক করে আইনের আওতায় আনা হবে ‌। এই আশ্বাসের ভিত্তিতে ছাত্ররা সাময়িকভাবে অবরোধ কর্মসূচি স্থগিত করে।২৪ ঘন্টার মধ্যে ব‍্যবস্থা না নিলে পূনরায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে উপস্থিত  সকলে সিদ্ধান্ত নেয়।সেই সাথে ডা. প্রকাশ এর নামে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের পাশে একটি ফুটওভার ব্রীজ নির্মাণ করতে হবে – এই দাবী সকলের।

উল্লেখ্য,ডা. প্রকাশ রাস্তার পাশে মোটরসাইকেল নিয়ে স্থির অবস্থায় ছিলেন । এসময় বি আর টিসির বাস তাঁকে চাপা দেয় এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এতে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। ঘটনার দুইদিন পার হলেও ঘাতক বাসের ড্রাইভার আটক হননি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।