বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শহীদ বুদ্ধিজীবী কন্যা ডা. নুজহাত চৌধুরীর বিএসএমএমইউ অধ্যাপক হিসেবে পদোন্নতি

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ ডিসেম্বর, ২০২০, রবিবার

আজ, ১৩ই ডিসেম্বর ২০২০, ইং তারিখ রবিবার শহীদ বুদ্ধিজীবী চিকিৎসক ডা. এ এফ এম আবদুল আলীম চৌধুরীর কন্যা ও বিএসএমএমইউ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) এর চক্ষুবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী শম্পা (ভিট্রিও- রেটিনা) অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন।

ছবিঃ বিএসএমএমইউতে অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী

আগামীকাল ১৪ই ডিসেম্বর “শহীদ বুদ্ধিজীবী দিবস”। আর আজ ১৩ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের একদিন আগে বিএসএমএমইউ হতে অধ্যাপক পদে পদোন্নতির চিঠি পেয়ে নিজের অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে প্রকাশ করেন অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী শম্পা। তিনি বলেন,

“শহীদ বুদ্ধিজীবী দিবসের ঠিক আগের দিন আজ হাতে পেলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক (ভিট্রিও-রেটিনা) পদে পদোন্নতির চিঠি। আলহামদুলিল্লাহ্। আমার জীবনের সব আনন্দের ভিতরে মিশে থাকে কান্নার একটি অশ্রুধারা। বাবা, তোমার ৪৯ তম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে এ আমার সারা জীবনের অর্জনের শ্রদ্ধাঞ্জলি।”

ছবিঃ ডা. নুজহাত, বাবা শহীদ আবদুল আলীম চৌধুরী এবং মা শ্যামলী নাসরিন চৌধুরী

১৯৬৯ সালের ২৬শে নভেম্বর জন্মগ্রহণ করেন ডা. নুজহাত। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকায় আলবদর আল শামসদের হাতে শহীদ হন তাঁর পিতা ডা. এ এফ এম আবদুল আলীম চৌধুরী। তাঁর মা শিক্ষাবিদ ও ঘাতক দালাল নির্মূল কমিটির জ্যেষ্ঠ সহ- সাভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী।

ছবিঃ অধ্যাপক ডা. নুজহাত চৌধুরীর ও অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল

অধ্যাপক ডা. নুজহাত চৌধুরীর স্বামী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। ডা. নুজহাত রাজধানীর উদয়ন স্কুল থেকে এসএসসি ও বেগম বদরুন্নেসা সরকারি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমএস (অপথ্যালমোলজি) করেন তিনি। রেটিনার ওপর ভারতের এলভিপিএল থেকে ফেলোশিপও সম্পন্ন করেন প্রখ্যাত এই চিকিৎসক। তাঁর কর্মজীবনের শুরু হয় বিসিএস স্বাস্থ্য ক্যাডার হিসেবে। দীর্ঘ নয় বছর তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে কর্মরত ছিলেন। এরপর সরকারি চাকুরি ছেড়ে যোগ দেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগে। গত চার বছর ধরে কাজ করছেন এখানে। অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রজন্ম একাত্তরের প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক সম্পাদক। এছাড়া তিনি বাংলাদেশ অপথ্যালমোলজি সোসাইটির বিনোদন সম্পাদক এবং একাডেমি অব অপথ্যালমোলজির কোষাধ্যক্ষ। বিভিন্ন জাতীয় দৈনিকে ইংরেজি ও বাংলায় নিয়মিত কলাম লেখেন ডা. নুজহাত। একজন সুবক্তা ও উপস্থাপক হিসেবেও তিনি সমধিক পরিচিত। টেলিভিশনে বিভিন্ন চিকিৎসা বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা ও রাজনীতি বিষয়ক টক শোতে নিয়মিত অংশ নেন তিনি।

উল্লেখ্য, বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে ডা. নুজহাত চৌধুরীসহ মোট ৩৫ জনকে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত সবার হাতে আজ চিঠি তুলে দেওয়া হয়।

প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী শম্পাকে প্রাণঢালা অভিন্দন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।