মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
কোয়াক হান্ট

ডাক্তার না হয়ে ডাক্তার নাম ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা কি অপরাধ নয়?

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ জুন ২০১৫, ১১:৪৭ · ২ মিনিটে পড়ুন
ডাক্তার না হয়ে ডাক্তার নাম ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা কি অপরাধ নয়?
লেখার আকার

ডাক্তার না হয়েও ডাক্তার নাম নিয়ে চিকিৎসা দেওয়া অপরাধ । কিন্তু কেউ যদি ডাক্তার নাম ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করে সেটা কি অপরাধ না ????
যদি অপরাধ হয়ে থাকে তাহলে প্লাটফরমের সবার সাথে শেয়ার করতে চাই এবং এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ কামনা করছি ।
উনি সবার কাছে ডাঃ সাব্বির স্যার নামেই পরিচিত । ঢাকাতে যারা শাহজাহানপুর , মৌচাক, মালিবাগ ,খিলগাঁও, বাসাবো, বনশ্রী তে গেছেন কিন্তু ডাঃ সাব্বির স্যারের পোস্টার চোখে পড়েনি এটা খুবই বিস্ময়কর হবে আমার জন্য । উনি কোন ডাক্তার না । উনি কোন মেডিকেল থেকে পড়েছেন জিজ্ঞাসা করলে একবার বলেন উনি ২০১১-২০১২ সেশনে HSC পাস করা শিক্ষার্থীদের বলতেন পপুলার থেকে । এখন নাকি বলেন বাংলাদেশ মেডিকেল থেকে । মাঝে নাকি কয়েকজনকে সলিমুল্লাহ মেডিকেল ও বলেছিলেন । উনার থেকে মেডিকেল নিয়ে কিছু আজিব জিনিস শুনেছিলাম ,
যেমন:
১) মেডিকেল সেমিস্টার সিস্টেম
২) মেডিকেলে Gpa system আছে , যেমন: A / A+
৩) মেডিকেলে ২য় বছরে সাইকোলজির উপর ২ টা সেমিস্টার থাকে
৪) উনি সাইকোলজি খুব ভালো বুঝেন । এক সেমিস্টারে A অন্যটাতে A+ পেয়েছিলেন ।
উনি কোন মেডিকেলে পড়েননি এটা মোটামুটি নিশ্চিত ।
উনাকে যখন জিজ্ঞাসা করা হয় কেন চিকিৎসা করান না । এখন নাকি বলেন যে , মেডিকেলের প্রথম বছর থেকেই উনি টিউশনি করান সেখান থেকেই এটা ছাড়তে পারেন নি । আর বাংলাদেশের ডাক্তার রা নাকি মানুষ না মানুষ ডাক্তার পরিচয় দিলে গালি দেয় । সবাই কশাই ব্লা ব্লা ……… ।

কোচিং এর পাশে দেয়াল লিখন
কোচিং এর পাশে দেয়াল লিখন

কোচিং এর সামনের সাইনবোর্ড
কোচিং এর সামনের সাইনবোর্ড

(ছবি গুলো রাতে তোলা চেষ্টা করেছি কিন্তু খুব একটা ভালো তুললে পারিনি আশেপাশে লোকজন একটু বাঁকা চোখেই তাকাচ্ছিল, এগুলো মৌচাক মার্কেটের পিছনের দিকে কালী মন্দিরের ঐখান থেকে তোলা)

পাঠিয়েছেন: শাফাত চৌধুরী অনিক (ময়মনসিংহ মেডিকেল কলেজ)

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ভুয়া মহিলা ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীপুল এলাকায় থেকে এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ফাহমিদা আলম (২৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম যুগান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ সহ এক ভুয়া মহিলা ডাক্তার গ্রেফতার

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ। দেখতে ডাক্তারের মতো হলেও তিনি ডাক্তার নন। একজন ধূর্ত প্রতারক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে রুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রুমার নিজ বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা পরিচয় দিলেও বর্তমানে সে…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

২টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।