মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

ডাক্তারদের ঘরছাড়া করলেই আইনগত ব্যবস্থা- সিএমপি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ৯:২১ · ২ মিনিটে পড়ুন
ডাক্তারদের ঘরছাড়া করলেই আইনগত ব্যবস্থা- সিএমপি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

সম্প্রতি কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা দেয়া চিকিৎসকদের বাড়ি ভাড়া দিতে অসহযোগিতা করছেন কিছু বাড়িওয়ালা। এ সকল বাড়িওয়ালার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

আজ দুপুরে ঢাকার আশেপাশের ৯টি জেলায় টেলিকনফারেন্সের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়িওয়ালা ও এলাকাবাসীর হাতে চিকিৎসকদের ঘরছাড়া করার খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে প্রশাসনিক নির্দেশনা দেন।
পরবর্তীতে সিএমপির ফেসবুক পেইজের মাধ্যমে চিকিৎসকদের বাড়িওয়ালা কর্তৃক হয়রানি ব্যাপারে নিরাপত্তা প্রদানের কথা জানানো হয়।

সারাদেশ কোভিড-১৯ মহামারীর সঙ্গে যুদ্ধরত। এ সময় ফ্রটলাইনে সেবা প্রদান করছেন চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের সহযোগিতা করা নৈতিক দায়িত্ব বলে মনে করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

সম্প্রতি কিছু কিছু বাড়িওয়ালার বিরূপ আচরণের স্বীকার হচ্ছেন চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা। বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানানো, বাড়ি ছেড়ে দিতে বাধ্য করা, এমনকি চাকরি ছেড়ে না দিলে বাসা ছেড়ে দিতে হবে- এমন হুমকিও দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি দাবি করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফেইসবুক পেইজে এ ব্যাপারে জানানো হয়,
“ভুলে গেলে চলবে না যে, চিকিৎসক বাঁচলে আমরা বাঁচবো।
সম্মানিত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের প্রতি অনুরোধ যদি কোন বাড়িওয়ালা এরূপ আচরণ করেন, দয়া করে আপনারা আমাদের সিএমপির হটলাইনে ফোন করে তথ্য দিন এবং মাননীয় পুলিশ কমিশনার এর পক্ষ থেকে আশ্বস্ত করা যাচ্ছে যে এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সিএমপি হটলাইন (চট্টগ্রাম মহানগর এলাকা):
০১৪০০-৪০০৪০০
০১৮৮০৮০৮০৮০

তথ্যসূত্রঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

নিজস্ব প্রতিবেদক
সুবহে জামিল সুবাহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।