মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ডাক্তারই সিলেটের প্রথম করোনা রোগী

জামিল সিদ্দিকীপ্রকাশ: ৫ এপ্রিল ২০২০, ৯:৪৭ · ১ মিনিটে পড়ুন
ডাক্তারই সিলেটের প্রথম করোনা রোগী
লেখার আকার

রবিবার, ৫ এপ্রিল, ২০২০

সিলেটে করোনাভাইরাস আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটে এই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। তিনি বলেন,

“এখন রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছায় নি। তবে ঢাকা থেকে আমাদেরকে ফোনে জানানো হয়েছে রিপোর্ট পজিটিভ এসেছে।”

তিনি পেশায় একজন ডাক্তার বলে জানা গেছে। ওই রোগীর বাসা সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায়। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। এর আগে সিলেটে করোনা সন্দেহে সর্বশেষ ১৮ জনের নমুনা পরীক্ষা করে কারও মাঝে পজিটিভ পাওয়া যায়নি। দেশে করোনাভাইরাস সংক্রমণের পর প্রবাসী বহুল হিসেবে সিলেটকে ঝুঁকিপূর্ণ অঞ্চল বলে আসছিলেন বিশেষজ্ঞরা। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চালু করা হয় করোনা-আইসোলেশন সেন্টার। সেই সেন্টারে করোনা আক্রান্ত সন্দেহে প্রতিদিনই একাধিক রোগী ভর্তি হলেও পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। এখন জনমনে প্রশ্ন, সিলেটে করোনা রোগী না থাকলে ডাক্তার কিভাবে প্রথম আক্রান্ত হলেন!

 

প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডা. প্রেমানন্দ জনগণকে সর্বোচ্চ সতর্কতার সহিত থাকা ও সকল প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও বাহিরে বের হওয়া যতটা পারা যায় এড়ানোর জন্যে অনুরোধ করেছেন।

নিজস্ব প্রতিবেদক/ শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।