মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

ডাঃ সাকলায়েন’র নির্মিতব্য “তুমি ডাক্তার” গান নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ মে ২০১৭, ৩:৫২ · ২ মিনিটে পড়ুন
ডাঃ সাকলায়েন’র নির্মিতব্য “তুমি ডাক্তার” গান নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার
লেখার আকার

BeFunky Collage

 


চিকিৎসকদের নিয়ে সংগীত নির্মান করলেন ডাঃ সাকলায়েন রাসেল।

 


চিকিৎসক ও হাসপাতাল নিয়ে অভিযোগ থাকলেও সফলতার দিক থেকে পিছিয়ে নেই আমাদের চিকিৎসকরা। অথচ সঠিক প্রচারের অভাবে পর্দার আড়ালে থেকে যায় সফলতার সেই গল্পগুলো। ফলে চিকিৎসক ও রোগীর মধ্যে এক ধরনের আস্থাহীনতার সম্পর্ক চলছে। এ কারণে হতাশা বাড়ছে রোগীদের মধ্যে, হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন চিকিৎসকরাও। গঠনমূলক সমালোচনা কাজের স্বচ্ছতা বাড়ায়। একই সঙ্গে কাজের সঠিক মূল্যায়ন মানুষকে আরো বেশি কর্মময় করে তোলে। এসব দিক বিবেচনা করে বিশিষ্ট ভাসকুলার সার্জন ও মিডিয়া ব্যাক্তিত্ব ডাঃ সাকলায়েন রাসেল তৈরি করলেন ‘তুমি ডাক্তার’ শিরোনামের একটি গান।

 

 

বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম চিকিৎসকদের নিয়ে করা বড় বাজেটের একটি ব্যাক্তিক্রমধর্মী গান। এটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। চিকিৎসকদের আত্মত্যাগ, সেবা, পাওয়া না পাওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে গানটিতে। গানের কথা লিখেছেন মহিদুল মহিম ও ডা. সাকলায়েন রাসেল। সুর ও সংগীত করেছেন ফরিদ আহমেদ।

 

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, “বেশ দারুণ একটি গান। বিষয়বস্তুটা ব্যতিক্রম লেগেছে। গানটির লিরিকে কিছু বাস্তব চিত্র ফুটে এসেছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। ”

 

 

এদিকে গানটির একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে কর্তব্যরত কয়েকজন ডাক্তার ও চিকিৎসাধীন রোগীদের ভিডিওতে দেখা যাবে। এটি যৌথভাবে গীতিনাট্য ও পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী ও মহিদুল মহিম। বাবু সিদ্দিকী জানান, আগামী সপ্তাহে ‘তুমি ডাক্তার’ গানের ভিডিও প্রকাশ করা হবে।

 
তথ্যঃ ডাঃ সাকলায়েন রাসেল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

৩টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।