মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
নিউজ

ডাঃ আসমা আফরোজ মান্নার হঠাৎ অন্ধকারে ডুবে যাওয়া জীবন কথা।

ওয়েব টিমপ্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০৭ · ২ মিনিটে পড়ুন
ডাঃ আসমা আফরোজ মান্নার হঠাৎ অন্ধকারে ডুবে যাওয়া জীবন কথা।
লেখার আকার

ডাঃ আসমা আফরোজ মান্না দিনাজপুর মেডিকেল কলেজ থেকে পাস করে অংশ নেয় ২৪ তম বিসিএসে। পোস্টিং হয় কুমিল্লা মেডিক্যাল কলেজে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে বদলি। এর মধ্যে গাইনিতে এফসিপিএস পাস করেন তিনি।

স্কুল থেকেই লেখাপড়ায় ছিলেন ক্লাসের শীর্ষে। চমক লাগানো রেজাল্ট ছিল এসএসসি এবং এইচএসসি তে। শিক্ষাজীবনের মতোই ঝকঝকে ছিল তাঁর ব্যক্তিজীবনও। সহপাঠী ডা. রাজিব সরকারের সঙ্গে বিয়ে হয় ২০০৩ সালে। সে সময় দিনাজপুর মেডিক্যাল কলেজের ছাত্রলীগ সভাপতি রাজিব। পেশাজীবন শুরু করার পর সদস্য হন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ)। আছমা-রাজিব দম্পতির কোল আলো করে মেয়ে রোকসানা আসে বিয়ের তিন বছর পর। এর মধ্যেই ২৭তম বিসিএস দিয়ে রাজিবও যোগ দেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে।

২০১৩ সালে তাঁর স্তন ক্যান্সার ধরা পড়ে। একটি স্তন কেটে বাদ দেওয়া হয়েছে। দুবির্ষহ কেমোথেরাপি চলছে।

এরই মধ্যে একেবারে আকস্মিকভাবে গত বছরের ২৪ নভেম্বর ব্রেইন হেমারেজে মারা যান রাজিব। রুপকথার গল্পের মত সুখী একটি সংসারে নেমে আসে নিকষ অন্ধকার। একমাত্র মেয়ে রোকসানা মা এবং বাবার মতই মেধাবী। আশ্রয় সম্বল সরে ব্রাহ্মণবাড়িয়ার সেরা স্কুল থেকে সরিয়ে ঢাকায় মায়ের বাড়ির পাশে শুক্রবাদ সরকারি স্কুলে ভর্তি করেন মেয়েকে। ক্রমেই ফুরিয়ে আসছে এই অসাধারণ মেধামী মানুষটির লড়াইয়ের শক্তি।

তার চেয়েও দ্রুত ফুরাচ্ছে আর্থিক সংগতি। চাকরিতে ওএসডি, সংযুক্তি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঋণ বাবদ টাকা কাটার পর সাকুল্যে বেতন পাচ্ছেন ১৭ হাজার ৪০০ টাকা। চিকিৎসায় এরই মধ্যে ২৫ লাখ টাকারও বেশি খরচ হয়ে গেছে। এখন চিকিৎসা চলছে ল্যাবএইড হাসপাতালে ডা. মোফাজ্জল হোসেনের তত্ত্বাবধানে। ১৭টি কেমো দেওয়ার কথা। দেওয়া হয়েছে চারটি। ২১ দিন পর পর কেমো দিতে হবে। প্রতিবারের খরচ দুই লাখ টাকা। পাশাপাশি ওষুধপথ্য-সেবা তো রয়েছেই। লড়াকু এই নারী এখন বড় অসহায়।

আমাদের অল্প কিছু সহায়তা, সহানুভূতি হয়তো আসমাকে আবার ফেরাতে পারে জীবনের আলোয়। দূর করতে পারে ছোট্ট মেয়ে রোকসানার অনিশ্চয়তা।

আসমার ব্যাংক হিসাব নম্বর : ০২০০০০২৩৭৩৮৪৭, সুইফট কোড এজিবিকেবিডিডিএইচ০৩৬, অগ্রণী ব্যাংক, গ্রিনরোড শাখা, ঢাকা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।