সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

জাতীয় বেতন স্কেলে মেডিকেল শিক্ষক-চিকিৎসকদের বেতন কাঠামো সমন্বয়ের দাবি

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলে মেডিকেল শিক্ষক এবং সর্বস্তরের চিকিৎসকদের বেতন কাঠামো যৌক্তিকভাবে সমন্বয়ের দাবি করেছে। এক বিবৃতিতে তাঁরা সম্প্রতি এ ৮ দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রস্তাবিত বেতন স্কেলে মেডিকেল কলেজের শিক্ষকদের বেতন কাঠামো পূর্বের স্কেল হতে দুই ধাপ অবনমন করা হয়েছে যা অবিলম্বে সংশোধন, অধ্যক্ষ বা প্রতিষ্ঠান প্রধানের পদমর্যাদা সিনিয়র সচিবদের পদমর্যাদা, অধ্যাপকদের পদমর্যাদা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো সচিবদের সমান, প্রস্তাবিত বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড পূর্বের ন্যায় অবশ্যই থাকতে হবে ইত্যাদি।

সারাদেশে চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিবৃতিতে থাকা প্রস্তাবগুলো বিবেচনায় নিতে সংগঠনটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক

এর আগে প্রস্তাবিত বেতন স্কেল সম্পর্কে বিএমএ (বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন) ক্ষোভ প্রকাশ করে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএমএ কেন্দ্রীয় কার্যকরি পরিষদের ১৫ই জুন ২০১৫ তারিখে জরুরী সভায় প্রস্তাবিত ৮ম বেতন স্কেলে চিকিৎসকদের সাথে অন্যান্যদের বৈষম্যে উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করে। সভায় চিকিৎসকদের মর্যাদা সমুন্নত রাখা, বিদ্যমান টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অব্যাহত রাখা ও ইন্টার্নদের(ইন্টার্নী শব্দটার অর্থ অন্য) ভাতা বৃদ্ধির দাবি জানানো হয়। প্রস্তাবিত বেতন স্কেল সরকারের স্বাস্থ্যখাতে উন্নয়ন কর্মকাণ্ড ব্যহত করবে বলে মনে করা হয়। বিএমএ এর সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান এবং বিএমএ এর মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ প্রতিদিন সংবাদ পত্রে প্রকাশিত হয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

5 thoughts on “জাতীয় বেতন স্কেলে মেডিকেল শিক্ষক-চিকিৎসকদের বেতন কাঠামো সমন্বয়ের দাবি”

  1. যাক অবশেষে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো তাদের দাবি আদায় করে নিয়েছে এমনকি তারা পৃথক বেতন কাঠামো দাবি করছে। এখন দেখা যাক ডাক্তারদের কি হয়?

  2. অামাদের দাবি ন্যায্য..সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি, ঝুকিঁ ভাতা ও প্রবর্তন করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।