গভীর দুঃখ ও বেদনার সাথে জানাচ্ছি যে, জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের প্রাক্তন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ নাসরিন খান আজ ভোরে আনুমানিক ২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন
ডা: নাসরিন খান কুমিল্লা মেডিকেল কলেজের ১ম ব্যাচের ছাত্রী ছিলেন।
তিনি দীর্ঘদিন Institute of Public Health Nutrition-IPHN, Bangladesh এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে কাজ করেছেন। এছাড়াও তিনি WaterAid Bangladesh এর সাথেও কিছুদিন যুক্ত ছিলেন।
প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
তথ্য ঃ প্রমিত সাহা,কুমিল্লা মেডিকেল কলেজ (২৩তম ব্যাচ) প্ল্যাটফর্ম প্রতিনিধি
RIP
https://www.linkedin.com/in/nasreen-khan-89930722