বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসক সমাজের এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা

প্ল্যাটফর্ম নিউজ, ২২ জুলাই, ২০২০, বুধবার

ডা.রেজওয়ান
মেডিকেল অফিসার (আইসিইউ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল)

একদম নতুন এক শহরে এসেছি, কর্মস্থলে কেউ পূর্ব পরিচিত কিংবা সামান্যতম পরিচিত ও নন।

সিনিয়র চিকিৎসকদের তুচ্ছ তাচ্ছিল্য, বিদ্রুপ আর রোগীর সামনে গালাগালি এক চিরচেনা চরিত্র সবারই। খারাপ অভিজ্ঞতার ভিড়ে ভাল অভিজ্ঞতা হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এবং তা দেখতে দেখতে হয়ে যাচ্ছে এক অলিখিত নিয়ম, তাই লিখে রাখলাম।

কিন্তু হঠাৎই এ যেন এক ভিন্ন রকম অভিজ্ঞতা। ১০-১১ বছরের সিনিয়ররাও ধরে ধরে শিখাচ্ছেন আইসিইউ এর কাজ। নতুনকে বরণ করছেন উষ্ণ অভ্যর্থনায়। সকল সুবিধা অসুবিধার খুব খেয়াল রাখছেন। বড়রা ছোটদের চা বানিয়ে খাওয়াচ্ছেন। ভাবা যায়? তারা কিন্তু ছোট হচ্ছেন না, বরং অনুজের অন্তরে আরো বড় হচ্ছেন, শ্রদ্ধায় কখনো কখনো মাথা অবনত হয়ে আসে। কালের বিবর্তনেও স্রোতের বিপরীতে চলা মানুষ। এক পারিবারিক মায়াজালে আবদ্ধ করছেন তারা। এমন কি করোনা সাসপেক্টেড রোগীর কাছে যেতে না দিয়ে নিজেরাই যাচ্ছেন। শুধু কি সিলেটিরাই এত মায়া জানে কিনা কে জানে তা!

ঔষধ কোম্পানি থেকে সব ধরনের স্যাম্পল, গিফট ফিরিয়ে দিচ্ছেন অবলীলায়! জুনিয়রদের এন ৯৫ মাস্ক, পিপিইর জন্য সিনিয়ররা বার বার অফিসে যাচ্ছেন। ক্লান্ত হলে বলছেন, ঘুমাও, বিশ্রাম নাও আমরা আছি। কী আশ্চর্য চিত্র চারিদিকে! এ কি স্বপ্ন নাকি বাস্তবিক! এ কোন অচেনা জগৎ!

চিকিৎসক সমাজের চিরচেনা অসভ্যতা, নোংরা নীতি চর্চা এক নিমিষেই গুড়েবালি হয়ে যাচ্ছে আমার স্মৃতিপট থেকে। দালাল চিকিৎসক দেখেই কাটছিল ৩ বছর। মহান সৃষ্টিকর্তা ভালদের দেখার সুযোগ করে দিলেন কি!

ঢাকায় যেখানে ডিউটি ৫০০/ ৬০০/ ৭০০ এবং ওটি এসিস্টের টাকা দেয় না, আমার স্ত্রী সিলেটে ডিউটি প্রতি ১১০০ পায়, ওটি এসিস্ট আলাদা। কি আশ্চর্য! কোন দালাল চিকিৎসক বলছে না পারিশ্রমিক কমিয়ে দেন। অথচ নারায়ণগঞ্জ এ ২৪ ঘন্টায় ২২০০ টাকায় ডিউটি করেছিলাম মনে পরে, ওটি এসিস্টে পারিশ্রমিকের প্রশ্নই ছিল না। মনে পরে দালাল চিকিৎসকের কথা যিনি টাকা বাড়াতে দিতেন না বা আরো কমে চিকিৎসক যোগাড় করতেন।

উল্টো চিত্র সিলেটে, বেশিরভাগ হাসপাতাল ও ক্লিনিকের দায়িত্ব কোন মুচি মালিকের হাতে নয় বরং আরএমওর হাতে। তারা যথেষ্ট আন্তরিক চিকিৎসকদের প্রতি। আরো দুটি ব্যাপার আকর্ষণীয় ও শিক্ষণীয়, এরা তাদের আঞ্চলিক ভাষাকে অসম্ভব ভালবাসে, সম্মান করেন এবং নিজ সম্প্রদায়ের রোগীর প্রতি যথেষ্ট মায়া ও দরদ নিয়ে কথা বলেন, সময় নিয়ে কাউন্সেলিং করেন। রোগীও চিকিৎসককে যথেষ্ট শ্রদ্ধা করে, সম্মান করে। তাদের ভিতরের একতা প্রশংসনীয়।

একটি বিভাগের চিকিৎসকরা এতটা একতাবদ্ধ হতে পারলে, বাকি বিভাগগুলো কেন পারে না? প্রশ্ন রইল।

এছাড়া সিলেটে রিক্সাওয়ালা, অটো চালক, সিএনজি চালক সহ বেশির ভাগ মানুষ নম্র, ভদ্র। কেউ বেশি ভাড়া আদায় করে না। এছাড়া বাটপারের সংখ্যা নিতান্তই কম চোখে পরছে। কিন্তু কিছু মানুষ ননসিলেটিদের একটু অপছন্দ করে বা গোঁড়া। এর কারণ আসলে আমরাই এবং আমাদের ধূর্ততা, শঠতা ও ঠকানোর প্রবণতা।

এ যেন এক নতুন ভিন্নধর্মী অভিজ্ঞতা।
এত অল্প সময়ের অভিজ্ঞতা ভুল ও হতে পারে, তাও এ যেন এক অন্য রকম পরিবর্তনের আশার আলো।
এ যেন এক অন্য রকম প্রশান্তি!
এ যেন এক অন্য রকম চিকিৎসক গোষ্ঠী!
এ যেন এক অন্য রকম বাংলাদেশ!

তাই অনুজদের বলব, পরিবর্তন সন্নিকটে ও অবশ্যম্ভাবী। ভাল ব্যবহার, অনুগ্রহ ও জ্ঞান প্রবাহ এ ব্যাপারগুলো অনেক টা চেইন রিয়েকশনের মত, একবার শুরু হলে তা চলতে থাকে অগ্রজ থেকে অনুজে এবং অনুজ থেকে তার পরবর্তী প্রজন্মের অনুজে। হাল ছাড়া যাবে না, ধৈর্য ধরতে হবে একটি অসম্ভব সুন্দর আগামীর।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।