মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

অগ্নিদগ্ধ হয়ে মেধাবী চিকিৎসক দম্পতির সংকটাপন্ন অবস্থা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ জুলাই ২০২০, ৪:২০ · ১ মিনিটে পড়ুন
অগ্নিদগ্ধ হয়ে মেধাবী চিকিৎসক দম্পতির সংকটাপন্ন অবস্থা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ই জুলাই, ২০২০, বৃহস্পতিবার

 

গত ২১শে জুলাই রোজ মঙ্গলবার বাসায় জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মেধাবী চিকিৎসক দম্পতি ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) এবং তার সহধর্মিণী ডা. অনুশোয়া ভট্টাচার্য (৩২) অগ্নিদগ্ধ হন। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয়।

 

ডা. রাজিবের হাতের বোতল থেকে স্যানিটাইজার পড়ে গেলে মুখে থাকা সিগারেট বা মশার কয়েল থেকে আগুন ধরে যায়। এতে রাজিব দগ্ধ হয়। আর তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হন। ২২শে জুলাই রোজ বুধবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, “রাজিবের শরীরের ৮৭ শতাংশ ও তার স্ত্রীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজিবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, তার অবস্থা সঙ্কটাপন্ন। অন্যদিকে স্ত্রী এইচ ডি ইউ-তে গুরুতর অবস্থায় ভর্তি আছেন। তবে আশার বাণী হলো তাদের একমাত্র সন্তান সুস্থ আছেন।”

ডা. রাজিব ভট্টাচার্য ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং বর্তমানে নিউরোসার্জারি রেসিডেন্ট হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিযুক্ত আছেন। আর তার স্ত্রী ডা. অনুশোয়া ঢাকা সেন্ট্রাল ইন্ট্যারন্যশনাল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের রেজিস্ট্রার পদে নিযুক্ত। 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।